Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ০৬ জুনের রাশিফল

আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? তা জানতে দেখুন আপনার রাশিফল।

Ajker Rashifal : 06 June 2022

মেষ রাশি

মেষ রাশি

আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে পারেন। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীদের আটকে থাকা পরিকল্পনাও এগিয়ে যেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। বাইরের খাবার এড়িয়ে চলুন, অন্যথায় পেটের রোগ হতে পারে।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

বৃষ রাশি

বৃষ রাশি

চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে ঠিক মতো না পড়ে কোনও ডকুমেন্ট স্বাক্ষর করবেন না। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আজ আপনি সবচেয়ে কঠিন কাজগুলোও খুব সহজে সম্পন্ন করতে পারবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা

কর্কট রাশি

কর্কট রাশি

বাড়ির পরিবেশ ভাল থাকবে। অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের লাভ হতে পারে। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: বেলা ১২টা থেকে রাত ৯টা

সিংহ রাশি

সিংহ রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি তেমন ভাল কাটবে না। ব্যবসায়ীরা নতুন গ্রাহকদের সঙ্গে সংযোগ করার সুযোগ পেতে পারেন। শীঘ্রই আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। সুস্থ থাকতে হলে, সিগারেট এবং অ্যালকোহল মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ৩টা

কন্যা রাশি

কন্যা রাশি

স্বাস্থ্য ভাল থাকবে না। চাকুরিজীবীদের উপর কাজের বোঝা বাড়তে পারে। আজ উচ্চপদস্থ কর্মকর্তারাও আপনার উপর অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীরা নানা সমস্যায় পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে বিবাদ হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা

তুলা রাশি

তুলা রাশি

বিবাহিত জীবনে উত্থান-পতন চলতে থাকবে। অর্থ সংক্রান্ত চিন্তা বাড়তে পারে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। অফিসে দায়িত্ব বেশি থাকবে, তবে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতার কারণে আপনার খুব বেশি সমস্যা হবে না। ব্যবসায়ীরা আজ ভাল লাভ করতে পারেন। সুস্থ থাকতে হলে অহেতুক দুশ্চিন্তা করা বন্ধ করুন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ০৫

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। ব্যবসায় বৃদ্ধি হতে পারে। আপনার আর্থিক অবস্থাও মজবুত হবে। পারিবারিক জীবনে কোনও সমস্যা হতে পারে, তবে শীঘ্রই আপনার বাড়ির পরিবেশের উন্নতি হবে। পিতা-মাতার স্বাস্থ্যের যত্ন নিন। অর্থের ব্যাপারে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। সুস্থ থাকতে হলে, অতিরিক্ত তেলে ভাজা বা মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: সকাল ৭টা ৪৫ থেকে বেলা ১২টা

ধনু রাশি

ধনু রাশি

ব্যবসায়ীরা আজ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। তবে শীঘ্রই এই ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন। চাকুরিজীবীদেরকে গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিরাপদে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ ভাল থাকবে। আজ আপনার পরিবারে নতুন সদস্যের প্রবেশ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে বেলা ১২টা

মকর রাশি

মকর রাশি

যাঁরা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাঁরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন, অন্যথায় স্বাস্থ্যের অবনতি হতে পারে। ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের অফিসে বারবার একই ভুলের পুনরাবৃত্তি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ বসের নজর আপনার দিকেই থাকবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ৪৫

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

যাঁরা টার্গেট-ভিত্তিক কাজ করেন, তাঁদের আজকের দিনটি খুব ভাল কাটতে চলেছে। আজ আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ আশানুরূপ ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতা-মাতার ভালবাসা ও সাপোর্ট পাবেন। সুস্থ থাকার জন্য, আপনার খাদ্যতালিকায় সবুজ শাকসবজি, ফল, ইত্যাদি অন্তর্ভুক্ত করুন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

মীন রাশি

মীন রাশি

অফিসে বস আপনার প্রশংসা করবেন, এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। যে সব বেকার জাতকরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, আজ তাঁরা ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, প্রতিদিন সকালে খোলা বাতাসে হাঁটতে হবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, June 6, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion