Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 06 জুলাই 2023
বৃহস্পতিবার, ৬ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখুন, অন্যথায় সম্পর্ক আরও খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা
আজকের বৃষ রাশিফল
আজ কোনও ভালো খবর পেতে পারেন। যে কারণে মন খুব খুশি থাকবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। কর্মক্ষেত্রে নিজের উপর অতিরিক্ত চাপ দেবেন না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা ২৫ থেকে দুপুর ২টা
আজকের মিথুন রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। দৈনন্দিন কাজে প্রিয়জনের সহযোগিতা পাবেন। অর্থের বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। লভ লাইফে নতুন মোড় আসতে পারে। আপনার সঙ্গী আপনাকে সুন্দর সারপ্রাইজ দিতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা
আজকের কর্কট রাশিফল
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভাল যাবে। শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য আসবে। কর্মক্ষেত্রে ভালো ফলাফল পেতে পারেন। লভ লাইফ ভালো কাটবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের সিংহ রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে না। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের কন্যা রাশিফল
কোথাও যাত্রা করার সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার লাগেজ হারিয়ে বা চুরি হয়ে যেতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি তেমন ভালো যাবে না। আটকে থাকা টাকা না পাওয়ার কারণে আপনার সমস্যা বাড়তে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে বিকেল ৪টা ২০
আজকের তুলা রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে তিক্ততা বাড়তে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। ভেবেচিন্তে খরচ করলে বড় কোনও সমস্যা হবে না। আজ খুব সাবধানে ধারালো জিনিস ব্যবহার করুন, না হলে আঘাত পেতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৮টা
আজকের বৃশ্চিক রাশিফল
যাঁরা চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন, আজ তাঁরা ভালো অফার পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। ব্যক্তিগত জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে দুপুর ৩টা
আজকের ধনু রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে। কর্মক্ষেত্রে কাজে মন বসবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ জীবনসঙ্গীর কাছ থেকে মূল্যবান উপহার পেতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের মকর রাশিফল
সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আজ আপনি মানসিকভাবে খুব ভালো থাকবেন। বাড়িতে যদি কোনও বিবাহযোগ্য সদস্য থাকে, তাহলে তাঁর জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। কম পরিশ্রমে ভালো অর্থ উপার্জন করতে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা
আজকের কুম্ভ রাশিফল
পরিবারের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা
আজকের মীন রাশিফল
আজ আপনার কটু কথা কারও মনে আঘাত দিতে পারে। ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন। আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে। অফিসে বসের বকা শুনতে হবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications