Ajker Rashifal : কেমন কাটবে আজ সারাদিন? দেখুন ০৬ জুলাইয়ের রাশিফল

আজ সারা দিন আপনার কেমন কাটবে? তা জানতে দেখুন আজকের রাশিফল।

Ajker Rashifal : 06 July 2022

মেষ রাশি

মেষ রাশি

অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। অর্থ লাভের যোগ রয়েছে। চাকুরিজীবীদের পদ মর্যাদা বৃদ্ধি পাবে। আজ বস আপনার প্রশংসাও করতে পারেন। ব্যবসায়ীরা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। আপনি যদি একটি নতুন প্রকল্পে কাজ শুরু করতে চলেছেন, তবে শীঘ্রই আপনি সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, বেশি রাত পর্যন্ত জাগা বন্ধ করুন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২৩

শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

বৃষ রাশি

বৃষ রাশি

জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। চাকুরিজীবীদের অফিসে তাদের সমস্ত কাজ শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা ভাল লাভ করবেন। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ২টা ৩০

মিথুন রাশি

মিথুন রাশি

আজ আপনি মানসিকভাবে খুব ভাল বোধ করবেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাপোর্ট পাবেন। আজ আপনি যে কোনও কঠিন কাজ খুব সহজে সম্পন্ন করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার হাতে একটি বড় অর্ডার আসার শক্তিশালী সম্ভাবনা আছে। পরিবারের সদস্যদের মানসিক সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ভাল হবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

কর্কট রাশি

কর্কট রাশি

পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনার সঞ্চিত পুঁজি বাড়তে পারে। আজ আপনার মানসিক চাপ বাড়তে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৩৬

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা ৫৫

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির বেকার জাতকদের আজকের দিনটি খুব ভাল কাটবে। তাঁরা চাকরির সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা ভাল সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আজ আর্থিক লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

কন্যা রাশি

কন্যা রাশি

স্বাস্থ্য ভাল থাকবে। আজ আপনি খুব চটপটে থাকবেন, পাশাপাশি মানসিকভাবেও আপনি খুব শক্তিশালী থাকবেন। চাকুরিজীবীরা ভাল পারফর্ম করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, তবে পার্টনারের সঙ্গে আপনার পারস্পরিক বোঝাপড়া আরও ভাল হতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২০

তুলা রাশি

তুলা রাশি

চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আপনি উচ্চ পদ পেতে পারেন। আপনার আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের দিনটি মোটামুটি কাটবে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে বিকেল ৪টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটতে চলেছে। অতিরিক্ত অর্থ উপার্জনের ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের যাত্রা করতে হতে পারে। আপনার এই যাত্রা খুবই লাভদায়ক হতে চলেছে। চাকুরিজীবীদের অবস্থান শক্তিশালী হবে। অফিসে বড় কোনও দায়িত্ব দেওয়া হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনি পিতা-মাতার স্নেহ এবং সাপোর্ট পাবেন। জীবনসঙ্গী খুব রোমান্টিক মুডে থাকবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

ধনু রাশি

ধনু রাশি

যাত্রা করার সময় আপনার জিনিসপত্র ঠিক ভাবে রাখুন, অন্যথায় সেগুলি হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি ব্যবহার করার সময়ও আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আজ খরচ বাড়তে পারে। ছোটো ব্যবসায়ীদের ভাল আর্থিক লাভ হতে পারে। স্বাস্থ্যের উন্নতির জন্য আপনার যথেষ্ট বিশ্রাম প্রয়োজন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১টা

মকর রাশি

মকর রাশি

অফিসে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে কোনও চুক্তি করুন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে আপনার সমস্যা বাড়তে পারে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ১২টা ২৫

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শিল্পকলা এবং মিডিয়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি খুব ভাল কাটতে চলেছে। তাঁরা সাফল্য পেতে পারেন। যাঁরা বিদেশী কোম্পানিতে চাকরি করেন, তাঁদের আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। খুচরা ব্যবসায়ীদের লাভ হতে পারে। ঘরের পরিবেশ ভাল থাকবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। যদি আপনার ভাই বা বোন বিবাহের যোগ্য হন, তবে আজ বাড়িতে তাঁদের বিবাহ নিয়ে আলোচনা হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে, তবে শীঘ্রই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। চাকুরিজীবীদের অফিসে সময় নষ্ট না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার উপর কাজের চাপ বেশি হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। আপনার কোমর বা পেটের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, July 6, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion