Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: শনিবার দিনটা আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 06 জানুয়ারী 2024
Ajker Rashifal, 06 January 2024: শনিবার, ৬ জানুয়ারী কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
ব্যবসায়ীরা ভালো ফল পাবেন। চাকুরিজীবীদের সব সমস্যার সমাধান হতে পারে। অনেক দিন পর আজ আপনি আপনার কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি দামী কোনও জিনিস কিনতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া আপনাদের সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা
আজকের বৃষ রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে না। আজ বড় খরচ হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। ক্রমবর্ধমান কাজের চাপে আপনি খুব ক্লান্ত বোধ করবেন। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। আজ আপনার ভাই বা বোনের দিক থেকে ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৯টা ১৫
আজকের মিথুন রাশিফল
আজ আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, তাহলে চোট লাগতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায় কঠোর পরিশ্রম করতে হবে। কাজে বাধা আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪৪
শুভ সময়: দুপুর ২টো ৩০ থেকে সন্ধ্যা ৬টা
আজকের কর্কট রাশিফল
লভ লাইফ ভালো যাবে। অফিসে কোনও গুরুত্বপূর্ণ মিটিংয়ে যোগ দিতে পারেন। আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচকতা বসের মন জয় করবে। খুব শীঘ্রই ভালো ফল পাবেন। ব্যবসায়ীদের আজ কাজের জন্য যাত্রা করতে হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। আজ আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। হালকা খাবার খান। প্রয়োজনে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৯টা ৩০ থেকে ১১টা ৩০
আজকের সিংহ রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটা খুব ভালো কাটবে। অফিসে আপনার সম্মান বাড়তে পারে। ব্যবসায়ীদের কোনও আটকে থাকা চুক্তি ফাইনাল হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: ভোর ৪টে ৩০ থেকে সকাল ১০টা
আজকের কন্যা রাশিফল
আজকের দিনটি এই রাশির ছাত্রছাত্রীদের ভালো কাটবে না। লেখাপড়ায় কোনও সমস্যা হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ লাভ হতে পারে। যে কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। চাকুরিজীবীদের ওপর দায়িত্ব বাড়তে পারে। আজ ক্যারিয়ার সংক্রান্ত ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে না। কাজে মন বসবে না। কিছু কাজ আজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ খরচ কম হবে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করা প্রয়োজন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা ৩০
আজকের বৃশ্চিক রাশিফল
পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আজ কাউকে টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। পেটের সমস্যায় ভুগবেন। হজমে গন্ডগোল হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৪টে
আজকের ধনু রাশিফল
চাকুরিজীবীদের উন্নতি হবে। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হতে পারে। ব্যবসায়িক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শীঘ্রই আপনি আপনার ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। অর্থ সংকট থেকে পরিত্রাণ পেতে হলে আয় বৃদ্ধির প্রচেষ্টা বাড়াতে হবে। খরচ কমানো প্রয়োজন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ব্যস্ততার কারণে আপনি আপনার পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন না। স্বাস্থ্য ঠিক রাখতে গেলে, সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ৯টা ২০
আজকের মকর রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। ব্যবসায়ীরা তাদের কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ছাত্রছাত্রীদের শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে ১১টা
আজকের কুম্ভ রাশিফল
লভ লাইফে সমস্যা দেখা দেবে। শিক্ষার্থীদের সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। গুরুজন ও শিক্ষকদের সাহায্য নিলে ভালো হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। অফিসে আপনাকে কিছু মাল্টিটাস্কিং কাজ দেওয়া হতে পারে। এটি পদোন্নতি পাওয়ার একটি ভাল সুযোগ হতে পারে। তাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে সন্ধ্যা ৭টা ৩০
আজকের মীন রাশিফল
ছোটখাটো বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক করা এড়িয়ে চলুন। আজ অর্থ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। আর্থিক সমস্যার কারণে মনে অনেক নেতিবাচক চিন্তা আসবে। অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। তর্কাতর্কিতে আপনার কাজের পাশাপাশি আপনার ভাবমূর্তিও নষ্ট হবে। পার্টনারশিপ ব্যবসায়ী বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। পার্টনারের প্রতি আপনার আস্থা বাড়ানোর চেষ্টা করুন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ৩টে ১৫ থেকে রাত ৮টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications

