Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? জানতে দেখুন ০৬ অগস্টের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন এবং কম পরিশ্রমে সাফল্য পেতে পারেন। আজ আপনি আপনার কিছু মুলতবি কাজ শেষ করে দারুণ স্বস্তি পাবেন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ কম হতে পারে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আজকের দিনটি নতুন চাকরি খোঁজা শুরু করার জন্য সঠিক দিন। ব্যবসায়ীরা ভাল লাভ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ২০

বৃষ রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। ব্যবসায় বৃদ্ধি হবে এবং ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ বস আপনার সঙ্গে খুব কঠোর হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার কোমরের সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা

মিথুন রাশি
আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনাকে অনেক দূর যাত্রা করতে হতে পারে। চাকুরিজীবীদেরকে অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মান দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৬টা থেকে ৮টা ২০

কর্কট রাশি
অফিসে মুলতবি কাজের জন্য আপনাকে বসের বকা শুনতে হতে পারে। ব্যবসায়ীদের কোনও গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হতে পারে। অর্থের অভাবে আপনার কাজ মাঝপথে আটকে যেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা ২৫

সিংহ রাশি
অফিসের কাজে মনোযোগ দিন। আজ আপনার সমস্ত কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন। বস আপনার কর্ম পর্যালোচনা করতে পারে। ব্যবসায়ীরা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। নতুন গাড়ি, বাড়ি, জমি কেনার ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকাল ৪টা থেকে রাত ৯টা

কন্যা রাশি
ব্যবসায়ীরা তাঁদের প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার দাঁতের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা

তুলা রাশি
আজকের দিনটি শুরু করুন বজরঙ্গবলীর পূজা দিয়ে। আপনার কোনও কাজে যদি বাধা আসে, তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধান হবে। চাকুরিজীবীরা আজ ভাল ফলাফল পাবেন। পার্টনারশিপে যাঁরা ব্যবসা করেন, তাঁদের আজ বিপুল আর্থিক লাভ হতে পারে। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হতে পারে। পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক চিন্তা বাড়তে পারে। সুস্থ থাকতে হলে, দীর্ঘ সময় খালি পেটে থাকবেন না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি
যে সব ব্যবসায়ীরা কোনও নতুন কাজ শুরু করার পরিকল্পনা করছেন, তাঁদের এক্ষেত্রে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনাকে টাকা ধার না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। স্বাস্থ্য যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৪টা থেকে দুপুর ১২টা

ধনু রাশি
ব্যবসায়ীরা বড় গ্রাহকদের সঙ্গে ডিল করার সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদের অফিসে বসের বকা শুনতে হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

মকর রাশি
আজ আপনি সন্তান সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পাবেন। শিক্ষার্থীদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যাঁরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাঁরা আজ সুসংবাদ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার বাবার সঙ্গে দারুণ সময় কাটাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৬টা থেকে রাত ৮টা

কুম্ভ রাশি
আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। অফিসে আপনার অবস্থান শক্তিশালী হবে। আজ আপনার কাজের খুব প্রশংসা করা হতে পারে। ব্যবসায়ীরা বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। এই বিনিয়োগ আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুম সংখ্যা: ২৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

মীন রাশি
কর্মক্ষেত্রে বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজ তাড়াহুড়ো করে কোনও কাগজে সই না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। বাবা-মায়ের সাহায্যে আপনার বড় কোনও সমস্যার সমাধান হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটবে। আজ আপনার ত্বকের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications