Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 06 এপ্রিল 2023

বৃহস্পতিবার, ৬ এপ্রিলের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 06 April 2023

আজকের মেষ রাশিফল

আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন। তাদের কাছ থেকে কিছু ভালো পরামর্শও পেতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ পরিবারের কারুর কাছ থেকে সুখবর পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫

আজকের বৃষ রাশিফল

সরকারি চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। ব্যবসায়ীরা বড় গ্রাহকদের সঙ্গে সংযোগ করবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৮টা ১০

আজকের মিথুন রাশিফল

লভ লাইফ ভালো কাটবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আজ আপনাকে কোনও আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করতে হবে। প্রতিযোগিতা বাড়তে পারে এবং আপনার উপর অনেক চাপ থাকবে। ব্যবসায়ীদের তাদের ব্যবসায়িক পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

আজকের কর্কট রাশিফল

অফিসের সব কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। সহকর্মীদের কাছ থেকে খুব বেশি আশা করবেন না, অন্যথায় আজ আপনি হতাশ বোধ করবেন। সাংসারিক খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিতর্ক হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ৪৫ থেকে সকাল ১০টা ২৫

আজকের সিংহ রাশিফল

আজ আপনি কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

আজকের কন্যা রাশিফল

আপনি যদি আপনার বর্তমান চাকরিতে সন্তুষ্ট না হন, তাহলে আপনার উচিত নতুন চাকরি খোঁজা শুরু করা। শীঘ্রই আপনি ভালো সুযোগ পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। ঘরের পরিবেশ ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

আজকের তুলা রাশিফল

আর্থিক সমস্যার সমাধান হবে। অর্থ লাভ হতে পারে। ব্যবসায়ীদের সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আজ বাড়ির কারুর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। আজ আপনি ক্লান্ত ও দুর্বল বোধ করবেন। অনিদ্রার সমস্যা হতে পারে।

শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

আজকের বৃশ্চিক রাশিফল

ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের তাদের কাজে মনোযোগ দিতে হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অতিরিক্ত অর্থ ব্যয় না করাই ভালো। মানসিকভাবে আপনি আজ ভালো বোধ করবেন না।

শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

আজকের ধনু রাশিফল

চাকুরিজীবীরা আজ সুখবর পেতে পারেন। যারা বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখছেন, শীঘ্রই তাদের ইচ্ছা পূরণ হবে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করেন, তাদের ব্যবসায় বৃদ্ধি হবে। ভাই-বোনদের সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০

আজকের মকর রাশিফল

আজ আপনার কাজে মন বসবে না। আপনার অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। ঘনিষ্ঠ বন্ধুর সাহায্যে আজ আপনার বড় সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

আজকের কুম্ভ রাশিফল

যারা গাড়ি, জমি, বাড়ি কেনার পরিকল্পনা করছেন, আজ তারা সুখবর পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে প্রতিভা দেখানোর ভালো সুযোগ পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আর্থিক ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। সুস্থ থাকার জন্য প্রতিদিন যোগব্যায়াম ও মেডিটেশন করুন।

শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মীন রাশিফল

চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় বড় সমস্যার সমাধান হবে। ছোটো ব্যবসায়ীরা সরকারি স্কিম থেকে ভালো সুবিধা পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি পূজার্চনা ও দাতব্য কাজে অংশ নিতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। তবে সময়মতো খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, April 6, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion