Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 05 সেপ্টেম্বর 2023

Ajker Rashifal: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 05 September 2023

আজকের মেষ রাশিফল

আজকের দিনটি মোটামুটি কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল ব্যবহার করুন। আপনাদের সম্পর্ক ঠিক থাকবে না। আর্থিক অবস্থা ভাল থাকবে। অর্থ সঞ্চয় করতে পারবেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা

আজকের বৃষ রাশিফল

স্বাস্থ্য দুর্বল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। কর্মক্ষেত্রে কোনও সমস্যা হতে পারে। বেশি তাড়াহুড়ো করবেন না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৪০

আজকের মিথুন রাশিফল

ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি আপনার পরিশ্রমের ভাল ফলাফল পাবেন। আজ আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: বেলা ১১টা ১০ থেকে দুপুর ২টা ২৫

আজকের কর্কট রাশিফল

আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তবে আজ আপনি আপনার টাকা ফেরত পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার দ্বন্দ্ব হতে পারে। অফিসে সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে বিকেল ৪টা ৩০

আজকের সিংহ রাশিফল

বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। আজ বাড়িতে অতিথি আসতে পারে। ব্যবসায়ীদের আজ বড় ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। আজ আপনি কোনও গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে পারেন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ১৫

আজকের কন্যা রাশিফল

আজ যাত্রার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে না। বস আপনার উপর রেগে থাকতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের তুলা রাশিফল

আজ আপনার কাজে বাধা আসতে পারে। খুব দুশ্চিন্তায় থাকবেন। আয় ভাল হবে, তবে ব্যয়ও বাড়তে পারে। চাকুরিজীবীরা মনোযোগ দিয়ে অফিসের সমস্ত কাজ করুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা ২৫

আজকের বৃশ্চিক রাশিফল

স্বাস্থ্য ভাল থাকবে না। প্রতিকূল পরিস্থিতিতেও জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনি নিজের জন্য নতুন পোশাক, গহনা ইত্যাদি কিনতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা

আজকের ধনু রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে। ব্যবসায়ীরা নতুন ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। চাকুরিজীবীদের সম্মান বাড়বে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে দুপুর ৩টা

আজকের মকর রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনারা আপনাদের মনের কথা একে অপরের সঙ্গে শেয়ার করবেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। বেশি খরচ না করাই ভাল। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ২০

আজকের কুম্ভ রাশিফল

আজকের দিনটি খুব ভাল যাবে। কম পরিশ্রমে বড় সাফল্য পাবেন। শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের গাইডেন্স পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে দুপুর ১২টা ২০

আজকের মীন রাশিফল

পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। অফিসের সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আজ আপনি একটু ক্লান্ত বোধ করবেন। সময়মতো বিশ্রাম করা ভাল হবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: দুপুর ১২টা থেকে বিকেল ৪টা ৩০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, September 5, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion