Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 05 November 2022 : আজ আপনার জীবনে কী ঘটবে? দেখুন ৫ নভেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা ২০

বৃষ রাশি
আজ আপনার বড় সমস্যার সমাধান হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনি বাচ্চাদের শিক্ষা ইত্যাদির জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে প্রশংসা পাবেন। ব্যবসায়ীদের কাজ আটকে যাবে। ঘরের পরিবেশ খুব ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৭টা ৫৫

মিথুন রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। চাকুরীজীবীরা কঠোর পরিশ্রম করুন। একই ভুল বারবার করবেন না এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আপনার আয় ভাল হবে, তবে ব্যয় বৃদ্ধি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। যাদের ডায়াবেটিস আছে, তারা খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

কর্কট রাশি
আজ ব্যবসায়ীদের যাত্রা করতে হতে পারে। চাকুরিজীবীরা আজ অফিসে নতুন কিছু শিখতে পারেন। এই রাশির বেকার জাতকদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনার দাঁতের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৯টা থেকে ১১টা

সিংহ রাশি
তাড়াহুড়ো করে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। বড়দের পরামর্শ নিয়ে তবেই কোনও সিদ্ধান্ত নিন। চাকুরিজীবীদের সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আজ আপনার উপর দায়িত্ব বেশি থাকবে, তবে আপনি আপনার সমস্ত কাজ সঠিক সময়ে সম্পন্ন করতে পারবেন। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা

কন্যা রাশি
অনেক দিন পর আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

তুলা রাশি
অফিসে কাজের চাপ বাড়তে পারে। আজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপও আপনার ওপর বেশি থাকবে। ব্যবসায়ীদের আইনগত বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার যদি কোনও কাজ বাকি থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পন্ন করার চেষ্টা করুন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। আজ আপনি মানসিকভাবে খুব দুর্বল বোধ করতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

বৃশ্চিক রাশি
আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকুরিজীবীদের অফিসে রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তারা যদি আপনার কাজে ত্রুটি খুঁজে পান, তবে আপনার ভুলগুলি মেনে নিন। রাগ এবং অহংকারের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। ছোটো ব্যবসায়ীদের ভাল লাভ হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৪৫

ধনু রাশি
আর্থিক অবস্থার উন্নতি হবে। লভ লাইফ দারুণ কাটবে। আজ খুব সাবধানে গাড়ি চালান।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৮টা

মকর রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি আপনার কর্মক্ষেত্র সম্পর্কিত কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

কুম্ভ রাশি
শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানের পারফরম্যান্স খুবই ভাল হবে। যে সব শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভের জন্য চেষ্টা করছেন, তাদের সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদেরকে অফিসের কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আজ বসের নজর আপনার দিকেই থাকবে। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, তাদের ভাল লাভ হতে পারে। স্বাস্থ্যের ভাল থাকবে না।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা ৪৫ থেকে দুপুর ২টা ২০

মীন রাশি
আর্থিক অবস্থার অবনতি হতে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আপনাকে একটি বড় প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১১টা ২৫
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications