Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 05 মে 2023
শুক্রবার, ৫ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল। এখানে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
শিক্ষার্থীদের পড়ালেখায় আসা বাধা দূর হবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকুরিজীবীদেরও উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন। আজ আপনি মানসিকভাবে বেশ ভালো বোধ করবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ৩টা ৩০ সন্ধ্যা ৬টা ৫৫
আজকের বৃষ রাশিফল
চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের হঠাৎ যাত্রা করতে হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনার মাথাব্যথা এবং অনিদ্রার মতো সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা
আজকের মিথুন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ভালো ভাবে ভাবনা-চিন্তা না করে কোনও আর্থিক সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৯টা থেকে ১১টা
আজকের কর্কট রাশিফল
এই রাশির বেকার জাতকরা ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তবে দিনের দ্বিতীয় ভাগে আপনার সমস্যার সমাধান হবে। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। যে কারণে পরিবারের সদস্যদের ঐক্য বিঘ্নিত হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বেলা ১২টা থেকে ৩টা
আজকের সিংহ রাশিফল
আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত রাগ আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। অফিসে কাজের চাপ বেশি থাকবে। সময়ের অভাবে আজ আপনার কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুম সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের কন্যা রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। অফিসে আপনার কাজের ব্যাপক প্রশংসা করা হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি বাড়ির কোনও সদস্যের কাছ থেকে সুখবর পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা
আজকের তুলা রাশিফল
শিক্ষার্থীদের সময় নষ্ট করা উচিত নয়। পড়ালেখায় পূর্ণ মনোযোগ দিতে হবে। আজ অফিসে কাজ করতে খুব একটা ভালো লাগবে না। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজ কোনও ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৩
শুভ সময়: সকাল ১০টা ১০থেকে দুপুর ১২টা ২৫
আজকের বৃশ্চিক রাশিফল
ঘরোয়া দায়িত্ব বাড়তে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি নতুন কিছু শেখার সুযোগও পেতে পারেন। ব্যবসায়ীদের আদালতের মামলায় খুব বেশি অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৪৫ পর্যন্ত
আজকের ধনু রাশিফল
দিনের শুরুটা খুব ভালো হবে। মানসিকভাবে আপনি বেশ ভালো বোধ করবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। যাইহোক, উৎসাহের বশে অতিরিক্ত ব্যয় করলে, আপনি সমস্যায় পড়তে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০
আজকের মকর রাশিফল
কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের জোরে দুর্দান্ত সাফল্য পেতে পারেন। ঘরোয়া খরচ বাড়তে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর ভালবাসা ও সহযোগিতা পাবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা
আজকের কুম্ভ রাশিফল
ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে এবং আজ আপনি বাড়িতে পূজাপাঠ ও যজ্ঞের আয়োজন করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিতর্ক হতে পারে। বস আজ অফিসে খুব খারাপ মেজাজে থাকবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৪৫
আজকের মীন রাশিফল
আর্থিক অবস্থার উন্নতির হতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে সময় কাটাতে পারবেন। বাবার কাছ থেকেও কিছু ভালো পরামর্শও পেতে পারেন। অবিবাহিত জাতকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ১২টা ৪৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications