Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 05 মার্চ 2023
রবিবার, ৫ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজ আপনার মন খুব খারাপ থাকবে এবং আপনি একাকীত্ব বোধ করবেন। অফিসে যদি কোনও কাজ অসম্পূর্ণ থাকে, তাহলে তা সম্পূর্ণ করার চেষ্টা করুন, অন্যথায় বস আপনার ওপর রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের আজ কোনও বড় সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিবাহিত জীবনে পরিস্থিতি ভালো থাকবে না। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের বৃষ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আপনাকে পরিকল্পনা অনুযায়ী সমস্ত কাজ শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ১৫

আজকের মিথুন রাশিফল
যাঁরা লভ ম্যারেজ করতে চান, আজ তাঁরা পরিবারের অনুমোদন পেতে পারেন। ব্যয় বৃদ্ধি হতে পারে। অফিসের পরিবেশ ভালো থাকবে। আজ আপনি বসের কাছ থেকে ভালো পরামর্শও পাবেন। খুচরা ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। যাঁদের কিডনির সমস্যা আছে, তাঁরা নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

আজকের কর্কট রাশিফল
অনেকদিন পর আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। নতুন চাকরি খোঁজার জন্য আজকের দিনটি উপযুক্ত। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে রাত ৭টা ৫৫

আজকের সিংহ রাশিফল
জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। যাঁদের উচ্চ রক্তচাপ আছে, তাঁরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০

আজকের কন্যা রাশিফল
ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীদের উপর নতুন দায়িত্ব আসতে পারে। ঘরের পরিবেশ ভালো থাকবে। ভাই-বোনদের সঙ্গে দারুণ সময় কাটবে। দীর্ঘক্ষণ ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করলে অবশ্যই চোখের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৯
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসের সমস্ত কাজ মন দিয়ে করবেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের জোরে নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আজ আপনি সন্তান সংক্রান্ত চিন্তা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১২টা ০৫ থেকে দুপুর ৩টা

আজকের বৃশ্চিক রাশিফল
আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর ভালোবাসা ও সহযোগিতা পাবেন। আজ আপনারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আলোচনা করতে পারেন। আজ খুব সাবধানে গাড়ি ব্যবহার করুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ১১টা ৩০ থেকে দুপুর ২টা

আজকের ধনু রাশিফল
চাকুরিজীবীরা অফিসে একই ভুল বারবার করা থেকে বিরত থাকুন, অন্যথায় সমস্যায় পড়বেন। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা ৪০ থেকে দুপুর ৩টা

আজকের মকর রাশিফল
আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন এবং আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। দিনের দ্বিতীয় ভাগে সুখবর পেতে পারেন। আজ আপনার জীবনসঙ্গী আপনাকে সারপ্রাইজ দিতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল
চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৩
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ২৫

আজকের মীন রাশিফল
শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। পরীক্ষায় দারুণ সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের আজ একই সময়ে অফিসে অনেকগুলো কাজ সামলাতে হতে পারে। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা করতে হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১১টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications