Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? পড়ুন ০৫ মার্চের রাশিফল
আজকের দিনটি আপনার কেমন কাটবে, জানতে পড়ুন আজকের রাশিফল।


মেষ রাশি
আপনার যদি লিভারের রোগ থাকে, তাহলে খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন। বাইরের খাবার এড়িয়ে চলুন, মশলাদার খাবার থেকেও দূরে থাকুন। আপনাকে আজ অফিসে সমস্ত কাজ সময়মতো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামীকালের জন্য কোনও কাজ রাখবেন না, তাহলে বস রেগে যেতে পারেন। আগামী দিনে এর খেসারত আপনাকে দিতে হতে পারে। ব্যবসায়ীরা অর্থের ক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। অর্থের অভাবে আপনার গুরুত্বপূর্ণ কোনও কাজ মাঝপথে আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও একতা দেখা যাবে।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১২টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা ১০

বৃষ রাশি
আপনাকে অফিসে খুব ভারসাম্যপূর্ণ আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। রাগ করে এমন কিছু করবেন না যাতে আপনি পরে অনুতপ্ত হবেন। এর সঙ্গে আপনার খ্যাতি ও ভাবমূর্তিও নষ্ট হবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ব্যয়বহুল হতে চলেছে। ঋণ শোধ করতে হতে পারে। জীবনসঙ্গীর আচরণে কিছু পরিবর্তন দেখা যাবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৪টা ৪০

মিথুন রাশি
ব্যবসায়ীরা আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। নতুন চুক্তি এবং অফার পেতে পারেন। শীঘ্রই এর থেকে ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বাড়বে। তবে আপনি সময়মতো সমস্ত কাজ শেষ করতে সক্ষম হবেন। অর্থের অবস্থা ভালো থাকবে। আজ আপনি মূল্যবান কিছু কিনতে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতার সহযোগিতায় আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। আর্থ্রাইটিস রোগীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা ৩০

কর্কট রাশি
চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আপনি বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পাবেন। আপনি যদি শেয়ারবাজারে বিনিয়োগ করতে চান, তবে আজকের দিনটি অনুকূল। পারিবারিক জীবনের পরিস্থিতি প্রতিকূল থাকতে পারে। বাড়িতে বিবাদের সম্ভাবনা রয়েছে। কঠিন পরিস্থিতিতে আপনি আপনার জীবনসঙ্গীর পূর্ণ সাপোর্ট পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। সুস্থ থাকার জন্য, আপনাকে আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে দুপুর ৩টা ০৫

সিংহ রাশি
অফিসে বারবার একই ভুলের পুনরাবৃত্তির কারণে আজ আপনি অপমানজনক পরিস্থিতিতে পড়তে পারেন। আপনার আত্মবিশ্বাস কমতে পারে। ব্যবসায়ীরা আজ বড় চুক্তি করতে পারেন। আপনার ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। আপনি যদি লভ ম্যারেজ করতে চান, তাহলে আজ পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে, তবে নিয়মিত ওষুধ খান।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে ১১টা ৩০

কন্যা রাশি
অফিসে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ মাঝখানে আটকে যেতে পারে। তবে চিন্তা করার দরকার নেই, কারণ আপনার এই সমস্যাটি সাময়িক। শীঘ্রই এই সমস্যার অবসান হবে এবং আপনি আপনার কাজ সঠিকভাবে করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের দীর্ঘ দূরত্বে যাত্রা করতে হতে পারে। আপনার এই যাত্রা খুবই লাভদায়ক হবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন। বেশি খরচ করা এড়িয়ে চলুন। আজ আপনার শরীরের কোনও অংশে প্রবল ব্যথা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ২টা ৩০

তুলা রাশি
অফিসে বেশি কথা বলা এড়িয়ে চলুন। এতে আপনার সময় যেমন নষ্ট হবে, তেমনি আপনার অনেক কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। ব্যবসায়ীরা যদি নতুন কিছু করার পরিকল্পনা করেন, তবে এই সময়টি অনুকূল। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা ২০

বৃশ্চিক রাশি
শিক্ষার্থীরা শান্ত মন নিয়ে পড়াশোনায় মনোযোগ দিন, অবশ্যই সফলতা পাবেন। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আজ আপনি নিজের জন্য গুরুত্বপূর্ণ কিছু কেনাকাটাও করতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনার জীবনসঙ্গী আপনাকে দৈনন্দিন কাজে সাহায্য করতে পারেন। আপনি যদি বিদেশী কোম্পানিতে চাকরি করার স্বপ্ন দেখে থাকেন, তাহলে শীঘ্রই আপনার এই ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায়ীরা আজ মোটামুটি লাভ করতে পারেন। সুস্থ থাকতে হলে, ভাল খাওয়াদাওয়ার পাশাপাশি পর্যাপ্ত ঘুমও দরকার।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

ধনু রাশি
আপনি যদি সম্প্রতি আপনার ব্যবসায় কিছু পরিবর্তন করে থাকেন, তবে এর থেকে ইতিবাচক ফলাফল পেতে পারেন। আজ ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। অফিসে আপনার অবস্থান শক্তিশালী হবে। আপনি যদি বাড়ির সাজসজ্জায় কোনও পরিবর্তন করতে চান, তবে আজকের দিনটি তার পক্ষে অনুকূল। তবে প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করা এড়িয়ে চলুন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে, যার কারণে আপনার বড় দুশ্চিন্তা দূর হতে পারে। আজ আপনার দাঁতের সমস্যা হতে পারে।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

মকর রাশি
ব্যবসায়ীদেরকে প্রতিপক্ষের থেকে সতর্ক থাকতে হবে, অন্যথায় আজ আপনার বড় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের সামনে উন্নতির নতুন দ্বার খুলতে পারে। অতীতে করা কঠোর পরিশ্রমের ভাল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ থাকবে। আজ বাড়িতে কিছু অতিথি আসতে পারে। অর্থের অবস্থা ভালো থাকবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিতর্ক হতে পারে। তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ১০টা থেকে বেলা ১২টা

কুম্ভ রাশি
হোটেল বা রেস্তোরাঁর সাথে জড়িত ব্যক্তিদের জন্য আজকের দিনটি খুব লাভজনক হতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারাও আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার কাশি, সর্দি, ইত্যাদি সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা

মীন রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আজ ভাল লাভ করতে পারেন। পারিবারিক জীবনে সুখ থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের য্ত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ৩টা ২০
Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।



Click it and Unblock the Notifications