Ajker Rashifal: আজকের দিনটি আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 05 জুন 2023

সোমবার, ৫ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 05 June 2023

আজকের মেষ রাশিফল
আজ অফিসে মিটিং এর জন্য ডাক আসতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি আপনার খরচের তালিকায় কিছু কাটছাঁটও করতে পারেন। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে রাত ৮টা

আজকের বৃষ রাশিফল
স্বাস্থ্য ভাল থাকবে না। হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন। অফিসে কাজের চাপ বাড়তে পারে। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, তাহলে কাজে ভুল হতে পারে। ব্যবসায় মোটামুটি লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৯টা ৫০

আজকের মিথুন রাশিফল
অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের কথা মেনে চলুন, না হলে ক্ষতি আপনারই হবে। ব্যবসায়ীরা যত তাড়াতাড়ি সম্ভব মুলতুবি কাজগুলি শেষ করার চেষ্টা করুন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে বেলা ১২টা

আজকের কর্কট রাশিফল
যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা তাদের পার্টনারের সঙ্গে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন। তর্ক-বিতর্কের কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের উপর অতিরিক্ত নির্ভর করবেন না। আর্থিক অবস্থা ভাল থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

আজকের সিংহ রাশিফল
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে বস আপনার কাজের পর্যালোচনা করতে পারেন। কাজে ভুল না করাই ভাল। ব্যবসায়ীরা খুব সাবধানে সব কাজ করুন। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। আজ আপনার দাঁতের সমস্যা হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

আজকের কন্যা রাশিফল
আজ আপনি পেটের রোগে ভুগবেন। খাদ্যাভ্যাস পরিবর্তন করুন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করুন। আজ প্রচুর অর্থ ব্যয় হতে পারে। জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন আসবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা

আজকের তুলা রাশিফল
ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়বেন। হঠাৎ ব্যয় বৃদ্ধির কারণে আপনার উদ্বেগ বাড়তে পারে। খরচের হিসাব ঠিকঠাক রাখলে ভাল। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের বৃশ্চিক রাশিফল
চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। বসের দেওয়া কাজ মন দিয়ে করুন। ব্যবসায়ীরা আজ ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

আজকের ধনু রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের মকর রাশিফল
চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। বাড়ির পরিবেশ ভাল থাকবে। আজ আপনার বাড়িতে পূজাপাঠ ও যজ্ঞের আয়োজন হতে পারে। যে কারণে বন্ধুবান্ধব ও আত্মীয়দের আসা যাওয়া অব্যাহত থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৫টা ১০ থেকে দুপুর ২টা

আজকের কুম্ভ রাশিফল
বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। অফিসে মুলতবি কাজের বিষয়ে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার উপর খুব অসন্তুষ্ট হবেন। এই ধরনের ভুল করা থেকে বিরত থাকুন। ব্যবসায়ীদের দিনটি ভাল কাটবে। ব্যবসায় উন্নতি হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ০৫

আজকের মীন রাশিফল
নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। অফিসে বসের সহযোগিতা পাবে। আপনার পারফরম্যান্সে উন্নতি হবে। ব্যবসায় লাভ হবে। আজ আপনি নতুন ব্যবসায়িক পরিকল্পনায় কাজ শুরু করতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৯টা ৪৫ থেকে দুপুর ৩টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, June 5, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion