Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কাদের ক্যারিয়ারে উন্নতি? বিপদে পড়বেন কারা? দৈনিক রাশিফল 05 জুলাই 2023
বুধবার, ৫ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে। জীবনসঙ্গীর মেজাজ আজ ঠিক থাকবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১১টা ২০
আজকের বৃষ রাশিফল
আর্থিক অবস্থা ঠিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনারা একে অপরের সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। আজ কোনও পুরানো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের মিথুন রাশিফল
যৌথ পরিবারে ঝগড়া-বিবাদের সম্ভাবনা রয়েছে। আজ আয়ের চেয়ে খরচ বেশি হতে পারে। স্বাস্থ্যের কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: ভোর ৪টা থেকে রাত ৯টা
আজকের কর্কট রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। আপনার উন্নতি হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের কাছে ভালো অফার আসতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ২০
আজকের সিংহ রাশিফল
আজ আপনি বেশ ক্লান্ত এবং স্ট্রেস অনুভব করতে পারেন। মানসিক দুশ্চিন্তা বাড়বে। আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। যে সব সিঙ্গেল জাতকরা জীবনসঙ্গীর সন্ধান করছেন, শীঘ্রই তাঁরা তাঁদের মনের মতো সঙ্গী পাবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা
আজকের কন্যা রাশিফল
ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীদের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে হতে পারে। তবে আপনি আপনার বুদ্ধি দিয়ে এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৫টা ০৫ থেকে ১০টা
আজকের তুলা রাশিফল
আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। তবে অন্য কাউকে টাকা ধার দেবেন না, অন্যথায় আপনার টাকা আটকে যেতে পারে। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টা সফল হবে। আজ আপনার হাতে একটি ভাল সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। আপনাদের মধ্যে আস্থার অভাব হবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা
আজকের বৃশ্চিক রাশিফল
আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ টাকা সংক্রান্ত কোনও লেনদেন না করলেই ভালো। লভ লাইফ ভালো কাটবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা ৩০
আজকের ধনু রাশিফল
সন্তানের পড়াশোনা সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আজ আপনি আপনার সন্তানের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। ব্যবসায়ীদের অতিরিক্ত ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর আচরণে কিছুটা পরিবর্তন আসবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১১টা ২০
আজকের মকর রাশিফল
কাজের সূত্রে আপনি যদি বাড়ি থেকে দূরে থাকেন, তবে আজ আপনি আপনার পরিবারকে খুব মিস করবেন। আপনি মানসিকভাবে ভালো থাকবেন না। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আজ আপনি কোনও প্রভাবশালী ব্যক্তির গাইডেন্স পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৪টা ৫০ থেকে রাত ৯টা ০৫
আজকের কুম্ভ রাশিফল
শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে না। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা
আজকের মীন রাশিফল
পিতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনি যদি আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। অর্থ সংক্রান্ত লেনদেন করার সুযোগ পাবেন। লভ লাইফ ভালো কাটবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৬টা থেকে ১০টা ১০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications