Ajker Rashifal: কেমন কাটবে শুক্রবার দিনটা? দৈনিক রাশিফল 05 জানুয়ারী 2024

Ajker Rashifal, 05 January 2024: শুক্রবার, ৫ জানুয়ারী কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 05 January 2024

আজকের মেষ রাশিফল

ব্যবসায়ীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক যাবে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আপনার কাছের কারুর থেকে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৮টা

আজকের বৃষ রাশিফল

পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের বিনিয়োগ করার আগে ভালো ভাবে খোঁজ খবর নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের অফিসে ওভারটাইম করতে হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের মিথুন রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে না। এই রাশির ব্যবসায়ীদের আজ খুব সতর্ক থাকতে হবে। আপনার কাজে সরকারি বাধা থাকলে, আজ কোনও কর্মকর্তার সঙ্গে আপনার বিবাদ হতে পারে। ঝগড়া ঝামেলা এড়িয়ে চললেই ভালো, নইলে ক্ষতি আপনারই হবে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। আপনি আপনার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরে সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক সমস্যা বাড়বে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কর্কট রাশিফল

বাবা-মায়ের সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করুন। এই সময়ে আপনার তাঁদের গাইডেন্স প্রয়োজন। সন্তানের শিক্ষা নিয়ে আপনার উদ্বেগ বাড়বে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আপনার আয় ভাল হবে তবে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ আপনি অনিদ্রার সমস্যায় ভুগতে পারেন। মন শান্ত রাখুন এবং নেগেটিভ চিন্তা মন থেকে দূর করুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা

আজকের সিংহ রাশিফল

যদি সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে থাকেন, তবে তাতে সাফল্য পাবেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা আজ ভালো ফলাফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের অনেক দৌড়াদৌড়ি করতে হবে। আজ আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফল পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টো

আজকের কন্যা রাশিফল

ব্যবসায়ীরা তাঁদের কিছু পুরানো পরিচিতি থেকে উপকার পাবেন। আজ আপনি ভালো সুযোগ পাবেন। চাকুরিজীবীদের উচ্চ আধিকারিকদের সঙ্গে বিবাদে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এতে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। আজ খরচ বেশি হতে পারে। ঋণ নিয়ে থাকলে তা পরিশোধের চাপ বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের তুলা রাশিফল

এই রাশির শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। কিছু সহকর্মী আজ আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীরা আজ কিছু নতুন কৌশল তৈরি করতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টে থেকে দুপুর ২টো

আজকের বৃশ্চিক রাশিফল

ক্যারিয়ারের ব্যাপারে আপনি খুব ভেবেচিন্তে সমস্ত সিদ্ধান্ত নেবেন। শীঘ্রই বড় সাফল্য পেতে পারেন। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাঁরা আজ ভালো ফলাফল পাবেন। সব বাধা-বিপত্তি দূর হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি ঋণ পরিশোধে সফল হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

আজকের ধনু রাশিফল

অর্থের বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনাকে ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আপনি নিজের জন্য সময় নাও পেতে পারেন। আপনি খুব ক্লান্ত বোধ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টে

আজকের মকর রাশিফল

যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদের খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো যাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার সঙ্গীর সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের কুম্ভ রাশিফল

বাড়ির পরিবেশ ভালো থাকবে না। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। বেশি খরচ না করলেই ভালো। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার প্রতিভা প্রদর্শনের ভালো সুযোগ পেতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় ভালো লাভ হবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও এগিয়ে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

আজকের মীন রাশিফল

অফিসে প্রতিযোগিতা বেশি হবে। যে কারণে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। সমস্ত কাজ খুব সাবধানে করা উচিত। ব্যবসায় ভালো লাভ হতে পারে। আজ আপনি বড় গ্রাহকদের সঙ্গে ডিল করার সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৬টা ৩০ থেকে ১০টা ৪৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, January 5, 2024, 5:31 [IST]
X
Desktop Bottom Promotion