Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দেখুন ০৫ জানুয়ারির রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আপনি যদি সম্প্রতি বিনিয়োগ করে থাকেন, তাহলে প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারেন। চাকুরিজীবীদের অফিসে আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৩
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ১০টা

বৃষ রাশি
চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও চুক্তি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ২টা ৩০

মিথুন রাশি
আজকের দিনটি ব্যবসায়ীদের ভালো কাটবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ আজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ভালো লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

কর্কট রাশি
আজকের দিনের শুরুটা ভালো হবে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে পারেন বা কেনাকাটা করতে পারেন। চাকুরিজীবীরা বসের সহযোগিতা পাবেন। আজ তারখ নতুন কিছু শিখতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা ৫৫

সিংহ রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের পার্টনারের সঙ্গে সমন্বয় আরও ভালো হতে পারে। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোনিবেশ করুন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

কন্যা রাশি
পারিবারিক জীবনে চলমান বিবাদের অবসান হবে এবং আজ আপনি আপনার পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন। কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার দাঁতের সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা ২০

তুলা রাশি
আজ আপনি পূজাপাঠের প্রতি অনেক বেশি আগ্রহ থাকবেন এবং কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। অসহায়দের সাহায্য করার সুযোগ পাবেন। চাকুরিজীবীদের উন্নতি হবে। উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনার আয়ও বাড়তে পারে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে, তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। আজ আপনার ভাল লাভ হওয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে বিকেল ৪টা

বৃশ্চিক রাশি
চাকুরিজীবীদের অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিতর্ক হতে পারে। ব্যস্ততার কারণে আজ আপনি আপনার পরিবারের প্রতি মনোযোগ দিতে পারবেন না। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

ধনু রাশি
ক্যারিয়ার সংক্রান্ত কোনও বড় সমস্যার অবসান ঘটবে এবং আপনি আপনার কাজে সঠিকভাবে মনোযোগ দিতে সক্ষম হবেন। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

মকর রাশি
মানসিকভাবে আপনি আজ খুব একটা ভালো অনুভব করবেন না। আপনার কোনো বড় দুশ্চিন্তা দূর হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি খুব ভাল সময় কাটাবেন। অফিসে আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

কুম্ভ রাশি
কাজের চাপ বৃদ্ধির কারণে আপনি খুব ক্লান্ত বোধ করবেন। আজ আপনাকে বড় আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ১২টা ২৫

মীন রাশি
আজ আপনার সন্তান বড় সাফল্য পেতে পারেন। আপনি তাদের জন্য খুব গর্বিত বোধ করবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ছোটো ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আজ দিনভর ক্রেতাদের আনাগোনা থাকবে। চাকুরিজীবীদের অফিসে তাদের সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আগামী দিনে আপনার উপর মুলতুবি কাজের বোঝা বাড়তে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications