Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 05 ফেব্রুয়ারি 2023
রবিবার ০৫ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
মেষ রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটবে না। আজ খুব সাবধানে থাকুন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। চাকুরিজীবীরা অফিসে তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃষ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে আরও ভালো হবে। আজ আপনি সঞ্চয় করতে পারবেন। অফিসের সব কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। আজ ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজ নিয়ে বেশ সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের মিথুন রাশিফল
নতুন চাকরির সন্ধান করার জন্য আজকের দিনটি উপযুক্ত। আপনি শীঘ্রই ভালো সুযোগ পেতে পারেন. আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে সকাল ১০টা

আজকের কর্কট রাশিফল
কর্কট রাশির জাতকদের আজকের দিনটি খুব ভালো কাটবে। কম পরিশ্রমে সাফল্য অর্জন করতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করেন, তাদের কাজে বৃদ্ধি হবে। চাকুরিজীবীরাও তাদের পরিশ্রমের ভালো ফলাফল পেতে পারেন। অফিসে বস আপনার প্রতি খুব মুগ্ধ হবেন। আর্থিক অবস্থা মজবুত থাকবে। পিতা-মাতার স্নেহ ও সহযোগিতা পাবেন। অবিবাহিত জাতকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

আজকের সিংহ রাশিফল
ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে তাদের কথাবার্তা এবং আচরণ ঠিক রাখুন, বিশেষত উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে খুব সাবধানে কথা বলুন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: ভোর ৪টা থেকে বিকেল ৫টা ১৫

আজকের কন্যা রাশিফল
শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। পরিবারের কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৮টা ৫৫

আজকের তুলা রাশিফল
খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে কাজের প্রতি অবহেলা করবেন না, অন্যথায় আপনার উন্নতির স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। ব্যবসায় উন্নতি হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

আজকের বৃশ্চিক রাশিফল
জীবনসঙ্গীর মেজাজ আজ খুব ভালো থাকবে। যারা লভ ম্যারেজ করতে চান, তাদের ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হবে। ব্যবসায়ীদের বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের ধনু রাশিফল
আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

আজকের মকর রাশিফল
আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ বড় কোনও সমস্যা হবে না। পরিবারের সহযোগিতা পাবেন। বিশেষ করে আজ আপনি বাড়ির ছোটো সদস্যদের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল
অফিসের পরিবেশ ভালো থাকবে। ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য ভালো সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি তাঁর সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অভ্যাস করুন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

আজকের মীন রাশিফল
পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজ অনেকটা সময় কাটাবেন। অফিসে বসের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের ট্যাক্স সংক্রান্ত বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার বিরাট ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications