Ajker Rashifal: আজ আপনার ভাগ্য়ে কী আছে? দৈনিক রাশিফল 05 অগস্ট 2023

Ajker Rashifal: শনিবার, ৫ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal 05 August 2023

আজকের মেষ রাশিফল

লভ লাইফ খুব ভাল কাটবে। এই রাশির বিবাহিতরা জাতকরা তাঁদের জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৪টা ০৫ থেকে ৮টা ৫৫

আজকের বৃষ রাশিফল

বাড়ির কারুর সঙ্গে যদি আপনার ঝামেলা হয়ে থাকে, তবে আজ আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হবে। আপনার কথাবার্তা ও আচরণ ঠিক রাখুন। আজ প্রচুর অর্থ ব্যয় হতে পারে। অফিসের কাজে মনোযোগ দিন। আজ বসের নজর আপনার দিকেই থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের মিথুন রাশিফল

আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনি কম পরিশ্রমে ভালো অর্থ উপার্জন করবেন। পারিবারিক ঋণ মেটাতেও সক্ষম হবেন। বাবার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। ব্যবসায় ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রমের ভাল ফলাফল পাবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা ২৫

আজকের কর্কট রাশিফল

স্বাস্থ্য ভাল থাকবে না। ব্যবসায়ীদের আজ খুব সতর্ক ভাবে আর্থিক লেনদেন করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি উচ্চ পদ পেতে পারেন এবং আপনার বেতনও বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে দুপুর ৩টা ২০

আজকের সিংহ রাশিফল

যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, আজ তাঁরা কোনও ভাল খবর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এমনিতে আজকের দিনটি খুব ভাল কাটবে। ঘুরে আসতে পারেন আপনার পছন্দের জায়গায়ও।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৯টা ০৫

আজকের কন্যা রাশিফল

কাজের ক্রমবর্ধমান চাপের কারণে আপনার মেজাজ একদম ভাল থাকবে না। যে কারণে আপনার আশেপাশের মানুষের সঙ্গে মতভেদ হতে পারে। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ খুব ভেবেচিন্তে ব্যয় করুন। জীবনসঙ্গীকে সময় দিন। সুস্থ-সবল থাকতে প্রতিদিন সকালে মর্ণিং ওয়াকে যান।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা

আজকের তুলা রাশিফল

অফিসে আপনার কাজের প্রশংসা হবে। আজ বস আপনার বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে উপহার পাবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে ৯টা ১৫

আজকের বৃশ্চিক রাশিফল

আজ আপনি আপনার সন্তানের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। যাঁরা প্রপার্টি সংক্রান্ত কাজ করেন, আজ তাদের কোনও ডিল ফাইনাল হতে পারে। আজ খরচ বাড়বে। তবে কোনও বড় সমস্যা হবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের ধনু রাশিফল

পরিবারিক কোনও সমস্যা হতে পারে। আপনাকে হুট করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা গুরুজনদের পরামর্শ উপেক্ষা করবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার দাঁতের সমস্যা হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৬টা ৩০ থেকে ৮টা ৫০

আজকের মকর রাশিফল

আজকের দিনটি ভাল যাবে না। প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আপনার যদি আজ কাজের জন্য যাত্রা করার থাকে, তবে আপনার যাত্রা পিছিয়ে যেতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে বিকেল ৪টা ১৫

আজকের কুম্ভ রাশিফল

জীবনসঙ্গীর খারাপ আচরণে আপনি কষ্ট পেতে পারেন। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ করার জন্য আজকের দিনটি উপযুক্ত। আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা চালিয়ে যান। শীঘ্রই আপনি ভাল ফলাফল পাবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৮টা

আজকের মীন রাশিফল

স্বাস্থ্য ঠিক থাকবে। আজ আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মনের কথা শেয়ার করার সুযোগ পাবেন। আজ আপনারা একে অপরের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, August 5, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion