Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 04 সেপ্টেম্বর 2023

Ajker Rashifal: সোমবার, ৪ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 04 September 2023

আজকের মেষ রাশিফল

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। চাকুরিজীবীদের অফিসে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কিছু সহকর্মী আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃষ রাশিফল

অর্থ নিয়ে আপনি খুব চিন্তিত থাকবেন। আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে আপনাকে একটি কঠিন কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীরা আজ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। কাজে বাধা আসতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা

আজকের মিথুন রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে আজ আপনাকে কোনও বড় খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

আজকের কর্কট রাশিফল

আজ আপনি আপনার প্রিয়জনকে যথেষ্ট সময় দিতে পারবেন। পিতার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের সিংহ রাশিফল

অনেক দিন পর আজ আপনার খুব ভাল সময় কাটবে। কাজের চাপ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের পড়ালেখা সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। তাঁদের লেখাপড়ায় আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সকাল ৪টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের কন্যা রাশিফল

লভ লাইফ ভাল কাটবে। আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে মুলতবি থাকে, তবে আজ তা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল

আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আপনার আয়ের কথা মাথায় রেখে খরচ করুন। ক্যারিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে বিকেল ৪টা ২০

আজকের বৃশ্চিক রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনাদের মধ্যে দূরত্ব দূর হবে। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের কথা উপেক্ষা করবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলুন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের ধনু রাশিফল

ব্যবসায় ভাল লাভ হবে। চাকুরিজীবীরা অফিসে বসের সাহায্য পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের মকর রাশিফল

কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যাওয়ায় আপনার কাজ ব্যাহত হবে। ব্যবসায়ীদের অর্থের অভাবে কিছু কাজ আটকে যেতে পারে। এমন পরিস্থিতিতে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল

কোনও নতুন কাজ শুরু করার আগে গুরুজনদের আশীর্বাদ নেওয়া ভাল। শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। যাঁরা উচ্চ শিক্ষা সংক্রান্ত কোনও প্রচেষ্টা করছেন, আজ তাঁরা সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা ২৫ থেকে দুপুর ২টা

আজকের মীন রাশিফল

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সঙ্গে আনন্দে দিন কাটাবেন। যদি অর্থ সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীন হন, তবে আজ আপনার সমস্যার অবসান হতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট থাকবেন। আজ আপনাকে কোনও কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, September 4, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion