Ajker Rashifal : আজ আপনার জীবনে কী ঘটবে? জানতে দেখুন ০৪ সেপ্টেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 04 September 2022

মেষ রাশি

মেষ রাশি

চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সাপোর্ট পাবেন। ব্যবসায়ীদের উন্নতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। লভ লাইফ ভালই কাটবে। সুস্থ থাকতে হলে, অতিরিক্ত চা-কফি খাওয়া বন্ধ করুন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

বৃষ রাশি

বৃষ রাশি

আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পেতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা আজ ভাল ডিল করার সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি ধর্মীয় স্থানে যেতে পারেন। স্বাস্থ্য ভাল থাটবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

মিথুন রাশি

মিথুন রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে না। ব্যবসায়ীদের বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। আজ বড় ভাইয়ের সঙ্গে মতপার্থক্য হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ বাড়ির কারুর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৩৬

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

কর্কট রাশি

কর্কট রাশি

আপনি আজ মানসিকভাবে ভাল বোধ করবেন না। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে বেশি খরচ করলে সমস্যায় পড়তে পারেন। আজ চাকুরিজীবীদের ওপর দায়িত্ব বেশি থাকবে। ব্যবসায়ীদের আজকের দিনটি তেমন ভাল কাটবে না।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

সিংহ রাশি

সিংহ রাশি

ব্যবসায়ীরা আজ বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, আজ তাদের ভাল লাভ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আপনি আরও সঞ্চয় করতে সক্ষম হবেন। তবে আটকে থাকা টাকা না পাওয়ার কারণে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। পরিবারের কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

কন্যা রাশি

কন্যা রাশি

আজ আপনি খুব অলস বোধ করবেন। কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। সুস্থ-সবল থাকতে, প্রতিদিন সকালে ব্যায়াম ও মেডিটেশন করুন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা

তুলা রাশি

তুলা রাশি

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। চাকুরিজীবীদেরকে সহকর্মীদের উপর খুব বেশি নির্ভর না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ছোটোখাটো বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীদেরও আজ অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। তবে আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

ধনু রাশি

ধনু রাশি

আপনাকে অফিসে একটি বড় প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। ব্যবসায়ীরা বড় ক্লায়েন্টদের সঙ্গে ডিল করার সুযোগ পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: হালকা লাল

শুভ সংখ্যা: ৪৫

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

মকর রাশি

মকর রাশি

চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। ব্যবসায়ীরা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, অন্যথায় আপনার বড় ক্ষতি হতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভাল কাটবে। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। আপনি যদি কোনও নতুন কোর্স করার পরিকল্পনা করছেন, তবে এই সময়টি তার জন্য অনুকূল। স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

যে সকল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন, আজ তাদের পরিকল্পনা এগিয়ে যেতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আজ আপনার টাকা চুরি হতে পারে বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরের পরিবেশ ভাল থাকবে না। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

মীন রাশি

মীন রাশি

বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি ভালই কাটবে। সরকারি চাকুরিজীবীরা কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। আজ পেটের রোগ হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৭টা ২৫ থেকে বেলা ১২টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, September 4, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion