Ajker Rashifal (04 October 2023): এই রাশির জাতকরা আজ সাফল্য পাবেন! আপনার কেমন যাবে আজকের দিন?

Ajker Rashifal, 04 October 2023: বুধবার, ৪ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 04 October 2023

আজকের মেষ রাশিফল

আজ আপনি তাড়াহুড়ো করে কোনও কাজ করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। যে কোনও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। আপনার মূল্যবান জিনিসগুলি খুব সাবধানে রাখুন, অন্যথায় সেগুলি চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে যাবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে সকাল ১০টা

আজকের বৃষ রাশিফল

ব্যবসায়ীদের আজ খুব সতর্কভাবে চলতে হবে। কোন বেআইনি কাজ করা থেকে বিরত থাকুন। অফিসের পরিবেশ ভাল থাকবে না। কাজের প্রতি একটুও অবহেলা করবেন না, অন্যথায় আপনার বস আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টা ০৫ থেকে বিকেল ৪টে ৩০

আজকের মিথুন রাশিফল

বাড়ির পরিবেশ ভাল থাকবে। প্রিয়জনের ভালবাসা এবং সাপোর্ট পাবেন। নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেবেন না। স্বাস্থ্যের যত্ন নিন। আজ আপনার খরচ বাড়তে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪৩
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ৩০

আজকের কর্কট রাশিফল

আজ কোনও কারণে আপনার যাত্রা পিছিয়ে যেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের সিংহ রাশিফল

স্বাস্থ্য খুব ভাল থাকবে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার মুলতবি কোনও কাজ আজ সম্পন্ন হবে। আর্থিক সঙ্কটে পড়তে না চাইলে, আপনার রোজকার খরচ কমান।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা ৩৫ থেকে সকাল ৯টা ৫০

আজকের কন্যা রাশিফল

আজ হঠাৎ কোনও ভাল খবর পাবেন। পরিবারের সঙ্গে দিনটা ভাল কাটবে। অফিসে বস আপনার অনেক প্রশংসা করবেন। যে কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারেন। আজ আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে দুপুর ৩টা

আজকের তুলা রাশিফল

তুলা রাশির জাতকদের আজ ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আজ আপনি মানসিকভাবে খুব ভাল বোধ করবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। ক্যারিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

আজকের বৃশ্চিক রাশিফল

অফিসের পরিবেশ ভাল থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের সহযোগিতা আপনার উৎসাহ বাড়িয়ে তুলবে। ছোটো ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। আজ সারা দিন গ্রাহকদের আনাগোনা থাকবে। বাড়ির পরিবেশ আজ ভাল থাকবে। পিতার কাছ থেকে সুন্দর উপহার পেতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের ধনু রাশিফল

দাম্পত্য জীবনে চলমান সমস্যার অবসান ঘটবে। অফিসে বারবার একই ভুলের পুনরাবৃত্তি এড়িয়ে চলুন, অন্যথায় আপনাকে দেওয়া কোনও দায়িত্ব আজ আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আজ আপনার দাঁতের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে সকাল ১০টা

আজকের মকর রাশিফল

আজ আপনি মানসিকভাবে ভাল থাকবেন না। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের কথা এড়িয়ে না চলাই ভাল। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। তবে অযথা ব্যয় করা বন্ধ করুন।
শুভ রং: সোনালী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৯টা ০৫

আজকের কুম্ভ রাশিফল

লভ লাইফে পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনার বন্ধুরা আপনার জন্য স্পেশাল কিছু করতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে। আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম দিয়ে করা কাজে সাফল্য পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। আকস্মিক অর্থ লাভ হবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মীন রাশিফল

স্বাস্থ্যের উন্নতি হবে। তবে আপনাকে আপনার খাদ্যাভ্যাসের প্রতি খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে বস হঠাৎ কোনও গুরুত্বপূর্ণ মিটিং এর জন্য ডাকতে পারেন। আপনি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে আপনার পক্ষ উপস্থাপন করুন। আজ অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। নিজের রাগ নিয়ন্ত্রণ করুন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৪টা ৩০ থেকে সকাল ৯টা ২০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, October 4, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion