Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 04 November 2022 : কোন রাশির কেমন কাটবে আজকের দিন? দেখুন ৪ নভেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
যারা চাকরি খুঁজছেন, তারা আজ ভাল সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীদের আজ অফিসে একই সময়ে অনেকগুলি কাজ সামলাতে হতে পারে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আজ আপনার কানের সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা

বৃষ রাশি
অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। আজ বসের মেজাজও খুব ভাল থাকবে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। আজ কোনও ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। ঘরের পরিবেশ ভাল থাকবে না। বাবার সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি সর্দি, কাশিতে ভুগতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা

মিথুন রাশি
স্বাস্থ্যের উন্নতি হবে। চাকুরিজীবীরা আজ ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

কর্কট রাশি
পরিবারের কোনও বয়স্ক সদস্য থাকলে, তাঁর স্বাস্থ্যের যত্ন নিন। আজ তাঁর স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনার উপর দায়িত্ব বেশি থাকবে। খরচ বাড়তে পারে। আজ আপনাকে ঋণ নিতে হতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের অবনতি হতে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। আজ আপনার পেটের রোগ হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

সিংহ রাশি
চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, ততই আপনার জন্য ভাল। ব্যবসায়ীদের আটকে থাকা কাজগুলি, আজ সম্পন্ন হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৭টা ৫০ থেকে ৮টা ১৮

কন্যা রাশি
আজ ঘরের পরিবেশ শান্ত থাকবে। আপনি আপনার পিতা-মাতার সঙ্গে অনেকটা সময় কাটাবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। ক্লান্তি এবং স্ট্রেসের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৫৫

তুলা রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। ব্যবসায়ীরা আজ বড় ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায় বৃদ্ধি হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। ছোটোখাটো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ১২টা থেকে ২টা ৩০

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীদের পারফরম্যান্স খুব ভাল হবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের জোরে সাফল্য অর্জন করবেন। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। ডায়াবেটিস রোগীরা খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

ধনু রাশি
কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। কাজের চাপ এই সপ্তাহে অনেক বাড়তে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভাল হবে। ভেবেচিন্তে খরচ করলে কোনও সমস্যা হবে না। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ৮টা

মকর রাশি
আর্থিক সংকটে পড়তে পারেন। চাকরিজীবীদের পারফরম্যান্স প্রশংসনীয় হবে। আজ আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও আপনার কাজে খুব খুশি হবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১২টা ৫০

কুম্ভ রাশি
যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা আজ ভাল অফার পেতে পারেন। ব্যবসায়ীদের কোনও গুরুত্বপূর্ণ কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজ সেই কাজ আবার শুরু হতে পারে। তবে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। পরিবারের সঙ্গে আজকের দিনটি আনন্দে কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

মীন রাশি
চাকরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে না। বস আপনার পারফরম্যান্সে সন্তুষ্ট হবেন না। ব্যবসায়ীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে দুপুর ২টা ১৫
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications