Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 04 মে 2023
বৃহস্পতিবার, ৪ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল। এখানে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে খুব বেশি কথা বলা বা হাসি-ঠাট্টা না করাই ভালো। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে, তবে তাড়াহুড়ো করে কোনও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন না। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতির কারণে আপনি চিন্তিত থাকবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে বেলা ১২টা
আজকের বৃষ রাশিফল
আজ আপনি বড় সাফল্য পেতে পারেন। যারা চাকরি খুঁজছেন, তারা আজ ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ২০
আজকের মিথুন রাশিফল
অফিসে আপনার উপর দায়িত্ব বাড়বে। ব্যবসায়ীদের অন্য কোনও কাজ শুরু করার আগে মুলতুবি কাজগুলি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ১টা ২৫
আজকের কর্কট রাশিফল
আজ আপনার ভাই বা বোনের সঙ্গে বিবাদ হতে পারে। আপনাকে আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। রাগ করে এমন কিছু করবেন না যাতে আপনি পরে অনুতপ্ত হন। অফিসে বসের সহযোগিতা পাবেন। ব্যবসায় মোটামুটি লাভ হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজ তাদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৬
শুম সময়: বিকেল ৪টা ৪৫ থেকে সন্ধ্যা ৭টা
আজকের সিংহ রাশিফল
আজ কোনও কারণ ছাড়াই মন খুব অস্থির থাকবে। ব্যবসায়ীরা আজ নতুন ব্যবসার প্রস্তাব পেতে পারেন। জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন আসতে পারে। আপনার প্রিয়জন আপনাকে উপেক্ষা করতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে ৯টা ২৫
আজকের কন্যা রাশিফল
আজ আপনার সন্তান বড় সাফল্য পেতে পারেন। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কাজে মনোনিবেশ করুন। ব্যবসায়ীদের ট্যাক্স সংক্রান্ত বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একটুও অসাবধানতা বড় ক্ষতির কারণ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ২০
আজকের তুলা রাশিফল
ব্যবসায়ী জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হবে। চাকুরিজীবীদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আজ আপনি নতুন গাড়ি কিনতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা
আজকের বৃশ্চিক রাশিফল
লভ লাইফ দারুণ কাটবে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
আজকের ধনু রাশিফল
পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। আজ আপনার বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক দিক দিতে দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন ঐ।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ১০টা ২০ থেকে দুপুর ১টা
আজকের মকর রাশিফল
অফিসে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজে কিছুটা অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীরা বড় গ্রাহকদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। ব্যবসায় উন্নতি হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা
আজকের কুম্ভ রাশিফল
স্বাস্থ্যের উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। আর্থিক অবস্থান ঠিক রাখতে, সবার আগে আপনার ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণ করুন।
শুভ রং: পীচ
শুঢ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে দুপুর ১টা
আজকের মীন রাশিফল
আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আজ হঠাৎ কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আজ আপনার ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ১৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications