Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? দেখুন ০৪ মে-এর রাশিফল

আজ কোন রাশির জাতক জাতিকাদের মুখে হাসি ফুটবে এবং কাদের জীবনে সমস্যা বাড়বে? জানতে দেখুন আজকের রাশিফল।

Ajker Rashifal : 04 May 2022

মেষ রাশি

মেষ রাশি

লভ লাইফ ভাল কাটবে না। খরচ বাড়তে পারে। আজ আপনাকে ঋণও নিতে হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

বৃষ রাশি

বৃষ রাশি

শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। পড়ালেখায় বড় বাধা আসতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আপনি যদি অবিবাহিত হন, তাহলে আজ আপনার বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। আপনার জন্য বিয়ের প্রস্তাবও আসতে পারে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। অতিরিক্ত কাজের চাপের কারণে আপনি খুব ক্লান্ত বোধ করবেন। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ৩টা ৩০

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীরা আজ ভাল আর্থিক লাভ করতে পারে। চাকুরিজীবীদের সম্মান বাড়তে পারে। যাঁরা সরকারি চাকরি করছেন, তাঁরা আজ বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। যাঁদের লিভারের সমস্যা আছে, তাঁরা খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে দুপুর ৩টা ৪০

কর্কট রাশি

কর্কট রাশি

মানসিক উদ্বেগ বাড়তে পারে, যে কারণে আজ আপনার অনিদ্রার সমস্যাও হতে পারে। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাঁদের কঠোর পরিশ্রম করতে হবে। ছোটো ব্যবসায়ীরা আশানুরূপ ফল পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। আজ জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। আপনি মানসিকভাবে খুব দুর্বল বোধ করবেন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ১৫

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির বেকার জাতকদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাঁরা ভাল চাকরির সুযোগ পেতে পারেন। বাড়ির পরিবেশ ভাল থাকবে। আজ শারীরিক সমস্যা হতে পারে।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৯টা ২০

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যবসায়ীরা আজ হতাশ হবেন। কঠিন সংগ্রাম সত্ত্বেও ভাল লাভ হবে না। আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে। চাকুরিজীবীরা অফিসে বসের রাগের মুখে পড়তে পারেন। আপনি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটবে। আজ বাড়ির কারুর স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ১৫

তুলা রাশি

তুলা রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। অফিসের সমস্ত কাজ সময়মতো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। যাঁদের হৃদরোগ আছে, তাঁরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

শিক্ষাক্ষেত্রে আপনার সন্তান ভাল ফল করতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি খুব ভাল কাটবে। অর্থ উপার্জনের ভাল সুযোগ পেতে পারেন। লোহা ব্যবসায়ীদের আজ খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন এবং আপনার বড় ক্ষতি হতে পারে। আজ অফিসে বসের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং হতে পারে এবং তিনি আপনার পরামর্শগুলিকে খুব গুরুত্ব দেবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৯টা ০৫

ধনু রাশি

ধনু রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে চলেছে। ব্যবসায়ীরা আজ কোনও সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদের উচ্চপদস্থ আধিকারিকদের পরামর্শ উপেক্ষা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ ভাল থাকবে না। টাকা নিয়ে বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুস্থ থাকতে হলে ভাজা ও মশলাদার খাবার খাওয়া বন্ধ করুন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টা

মকর রাশি

মকর রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব শুভ হবে। আর্থিক অবস্থা মজবুত হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। আজ আত্মীয়দের আসা-যাওয়া অব্যাহত থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আজ আপনার প্রিয়জন খুব রোমান্টিক মেজাজে থাকবে। দাঁতের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। আপনার পারফরম্যান্সে উন্নতি হবে। ব্যবসায়ীদের উন্নতি হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। ত্বকের কোনও সমস্যা হলে, অবিলম্বে ডাক্তার দেখান।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫৫

মীন রাশি

মীন রাশি

এই রাশির বয়স্ক জাতকদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে। ব্যয় বাড়তে পারে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা বাড়তে পারে। অফিসের কাজে বেশি দেরি করলে সমস্যায় পড়তে পারেন। আজ বসের মেজাজ খারাপ থাকতে পারে। ব্যবসায়ীদের করা কোনও কাজ মাঝখানে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুভ রং: জাফরান

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, May 4, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion