Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 04 মার্চ 2023
শনিবার, ৪ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজ আপনার খরচ বাড়বে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে। কাজের চাপ কম হবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ ঘরোয়া বিষয়ে আলোচনা করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৪টা

আজকের বৃষ রাশিফল
আপনি যদি কোনও ঋণ নিয়ে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা পরিশোধ করার চেষ্টা করুন। অবহেলা করলে সমস্যায় পড়তে পারেন। অফিসে আপনার কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। আজ বস আপনার কাজের পর্যালোচনা করতে পারেন। ব্যবসায়ীরা কোনও সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। অন্যের পরামর্শে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা ২৫ থেকে বিকেল ৫টা ৩০

আজকের মিথুন রাশিফল
আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনার উপর দায়িত্ব বেশি থাকবে। চাকুরিজীবীদের ক্যারিয়ার একটি নতুন দিকে যেতে পারে। যাঁরা অনলাইন ব্যবসা করছেন, তাঁদের ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ১৫

আজকের কর্কট রাশিফল
পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। বহিরাগতের হস্তক্ষেপের কারণে আপনার বাড়ির শান্তি ও ঐক্য বিঘ্নিত হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১টা ০৫ থেকে রাত ৯টা ০৫

আজকের সিংহ রাশিফল
মানসিকভাবে আপনি খুব ভালো বোধ করবেন। আজ আপনি আপনার ক্যারিয়ার সংক্রান্ত বড় সিদ্ধান্তও নিতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৯টা ৫০ থেকে দুপুর ১২টা ২০

আজকের কন্যা রাশিফল
চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবেন। আপনার অসতর্কতার কারণে বড় ক্ষতি হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আজ আপনার পায়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৪টা ৫৫ থেকে দুপুর ৩টা

আজকের তুলা রাশিফল
এই রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে। আটকে থাকা সমস্ত কাজ শেষ হবে। আজ ভালো লাভ হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ৪৫

আজকের বৃশ্চিক রাশিফল
যাঁরা শেয়ার বাজারে কাজ করেন, তাঁরা আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আয় বাড়তে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ১৫ থেকে বেলা ১২টা

আজকের ধনু রাশিফল
আপনার কোনও সরকারি কাজ যদি দীর্ঘদিন ধরে মাঝপথে আটকে থাকে, তাহলে আজ তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের উন্নতি হবে। তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকবে। তবে পরিশ্রম বৃথা যাবে না। খুব শীঘ্রই আপনি আপনার প্রমোশন লেটার পেতে পারেন। আজ জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো ঝামেলা হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৯টা

আজকের মকর রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুবই ভালো কাটবে। আপনি শীঘ্রই বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। ব্যবসায়ীরা আজ আশানুরূপ ফলাফল পেতে পারেন, বিশেষ করে যাঁরা হোটেল বা রেস্তোরাঁ, পোশাক, ইলেকট্রনিক্স সংক্রান্ত ব্যবসা করেন, আজ তাঁদের ভালো লাভ হবে। পারিবারিক জীবনে অশান্তি চলবে। বাড়ির কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। সুস্থ থাকার জন্য, প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করুন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ২০

আজকের কুম্ভ রাশিফল
অনেক দিন পর আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। প্রিয়জনের সঙ্গে খুব ভালো সময় কাটবে। লভ লাইফ খুব ভালো কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা ৪৫ থেকে রাত ৮টা ১৫

আজকের মীন রাশিফল
অফিসে সময়মতো সব কাজ শেষ করতে সক্ষম হবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি খুব মুগ্ধ হবেন। ব্যবসায়ীদের কাজে গতি আসবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনি দাঁতের ব্যথায় ভুগবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: বেলা ১১টা ১৫ থেকে রাত ৮টা ৪৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications