Ajker Rashifal : কেমন কাটবে আজ সারাদিন? দেখুন ০৪ মার্চের রাশিফল

আজ আপনার ভাগ্যে কী আছে? যদি জানতে চান তাহলে আজকের রাশিফল ​​পড়ুন।

Ajker Rashifal : 04 March 2022

মেষ রাশি

মেষ রাশি

অফিসের সমস্ত নিয়ম মেনে চলুন, অন্যথায় আপনি আজ সমস্যায় পড়তে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনার মুলতুবি কাজগুলি সম্পূর্ণ করার চেষ্টা করুন। আজ হঠাৎ বস আপনার কাজ পরীক্ষা করতে পারেন। ব্যবসায়ীরা বড় ক্লায়েন্টের সঙ্গে ডিল করার সুযোগ পাবেন। ব্যয় বাড়বে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১২টা ৫০

বৃষ রাশি

বৃষ রাশি

বাড়ির পরিবেশ ভালো থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। আপনি যদি পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আজকের দিনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভাল আর্থিক লাভ হতে পারে। আপনি যদি সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, তবে কঠোর পরিশ্রম চালিয়ে যান, শীঘ্রই ভাল ফলাফল পেতে পারেন। আপনার আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। আজ কোনও পুরানো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ১০টা

মিথুন রাশি

মিথুন রাশি

আজ আপনি ছোটোখাটো বিষয় নিয়ে খুব মন খারাপ করতে পারেন। অফিসে হঠাৎ মিটিং-এর জন্য ডাক আসতে পারে। বসের কাছ থেকে কিছু ভাল পরামর্শ পেতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। পারিবারিক জীবনে সুখ থাকবে। কঠিন পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৪০

শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

কর্কট রাশি

কর্কট রাশি

চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে আটকে যেতে পারে। বস আপনার উপর রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের সামনে বড় সুযোগ আসতে পারে। আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন সম্ভব। অর্থের অবস্থা মোটামুটি থাকবে। বেশি অর্থ ব্যয় না করাই ভাল। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

সিংহ রাশি

সিংহ রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুবই শুভ। আপনার আয় বাড়তে পারে। আজ আপনি অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারেন। আপনি অসহায় কাউকে আর্থিকভাবে সাহায্যও করতে পারেন। অফিসে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলি সাবধানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সেগুলি হারিয়ে গেলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীরা যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টা ৩০

কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির অবিবাহিত জাতকদের বিবাহের যোগ আছে। শীঘ্রই আপনি আপনার পছন্দের জীবনসঙ্গীকে পেতে পারেন। বিবাহিতদের জীবনে প্রেম-ভালবাসা বজায় থাকবে। আপনি আপনার জীবনসঙ্গীর পূর্ণ সাপোর্ট পাবেন। যদি নিজের ব্যবসা শুরু করতে চান, তাহলে এই সময়টি তার জন্য অনুকূল। আপনি সাফল্য পেতে পারেন। অর্থ সংক্রান্ত উদ্বেগ দূর হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৫৫

তুলা রাশি

তুলা রাশি

ব্যবসায়ীদের আর্থিক ক্ষেত্রে অন্যকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আজ বড় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের অফিসের সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা উচিত। অন্যের বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ করা এড়িয়ে চলুন। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। এই সময়ে আপনাকে অতিরিক্ত খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যত বেশি সঞ্চয় করবেন, তত তাড়াতাড়ি ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব রোমান্টিক কাটতে চলেছে। আজ আপনার সঙ্গী খুব ভালো মুডে থাকবে। আবহাওয়ার পরিবর্তনের কারণে আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: সকাল ৭টা ৫০ থেকে রাত ৮টা ১৫

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

অফিসের রাজনীতি থেকে সতর্ক থাকুন। সহকর্মীদের উপর অতিরিক্ত নির্ভর করবেন না। কারুর সঙ্গে আপনার গোপন তথ্য শেয়ার করা এড়ান। বিদেশি কোম্পানিতে কর্মরতদের এই সময়টা ভাল কাটবে না। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা আজ ভাল আর্থিক লাভ করতে পারেন। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ঘরের পরিবেশ আজ ভালো থাকবে না। পিতার সঙ্গে মতপার্থক্য হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

ধনু রাশি

ধনু রাশি

ওষুধ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। আর্থিক লাভ হতে পারে। আপনার ব্যবসাও বৃদ্ধি পাবে। কাঠ ও লোহার ব্যবসায়ীরাও আজ ভালো লাভ করতে পারেন। অফিসের পরিবেশ ভালো থাকবে না। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়ির সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। আজ আপনার কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, ইত্যাদি সমস্যা হতে পারে। বাইরের খাবার এড়িয়ে চলুন।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

মকর রাশি

মকর রাশি

অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। আপনি বসের সাহায্য পেতে পারেন এবং কাজে মনোনিবেশ করতে সক্ষম হবেন। মুলতুবি থাকা কাজের চাপও কিছুটা কমতে পারে। বিদেশী কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের উন্নতি হতে পারে। আপনার আয় বাড়তে পারে। ছোটো ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব লাভজনক হতে পারে। তারা আশানুরূপ ফল পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। বাড়িতে বিবাদ হতে পারে। আপনার ব্যক্তিগত বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপ করতে না দিলেই ভালো হয়। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। অতিরিক্ত মানসিক চাপের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

সেলস এবং মার্কেটিং-এর সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য আজকের দিনটি খুব চ্যালেঞ্জিং হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। আপনার কাজে আসা বাধা দূর হবে এবং ব্যবসা দ্রুত এগিয়ে যাবে। বাড়ির পরিবেশ ঠিকঠাক থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য ঠিক থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

মীন রাশি

মীন রাশি

অফিসে নিজের কাজে মনোযোগ দিন। আজকের দিনটি ব্যবসায়ীদের খুব ভাল কাটবে না। আপনি যদি বড় লাভের আশা করেন, তাহলে আজ হতাশ হতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকতে পারে। পরিবারের সদস্যদের পূর্ণ সাপোর্ট পাবেন। আজ আপনার মাথাব্যথা, ক্লান্তি বোধ হতে পারে।

শুভ রং: হালকা গোলাপী

শুভ সংখ্যা: ৩৪

শুভ সময়: ভোর ৪টা ২৫ থেকে দুপুর ২টা ১৫

Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।

Story first published: Friday, March 4, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion