Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 04 জুলাই 2023

মঙ্গলবার, ৪ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 04 July 2023

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। কাজের পাশাপাশি আপনার ব্যক্তিগত জীবনের দিকেও নজর দিন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অর্থ উপার্জনের ভাল সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের বৃষ রাশিফল
নিজের আচরণ ঠিক রাখুন। পরিস্থিতি যাই হোক না কেন, মেজাজ হারানো এড়িয়ে চলুন, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। লভ লাইফে সমস্যা দেখা দেবে। সঙ্গীর খারাপ আচরণ আপনার মনে আঘাত করতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা ৩৫ থেকে ১১টা

আজকের মিথুন রাশিফল
বাড়ির বড়দের পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। অফিসে নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১২টা থেকে ২টা ৪৫

আজকের কর্কট রাশিফল
আপনি আপনার আর্থিক পরিস্থিতি মজবুত করার জন্য বিশেষ সিদ্ধান্ত নিতে পারেন। এতে আপনি সঠিক ফলাফল পেতে পারেন। লভ লাইফ ভালো কাটবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের সিংহ রাশিফল
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি বাড়ির ছোটো সদস্যদের কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। আপনার কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ঠিক থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৬টা ০৫ থেকে সকাল ৮টা

আজকের কন্যা রাশিফল
স্বার্থপর লোকেদের থেকে খুব সাবধান থাকুন, অন্যথায় তারা আপনার উদারতার সুযোগ নিতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের উপর বেশি নির্ভর করবেন না, অন্যথায় আপনি হতাশ বোধ করবেন। বিবাহিত জীবনে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বেলা ১২টা থেকে ২টা ৫০

আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রে সম্মান বাড়তে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক বিষয়ে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের বৃশ্চিক রাশিফল
কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান কাজের চাপের কারণে আপনি স্ট্রেস অনুভব করবেন। নিজের শরীরের খেয়াল রাখুন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে ৯টা

আজকের ধনু রাশিফল
ঘরের পরিবেশ খুব ভালো থাকবে। ছোট ভাই বা বোনের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। অর্থ লাভ হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা

আজকের মকর রাশিফল
কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার কাছের লোকের পরামর্শ নিন। তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ নিলে সমস্যায় পড়বেন। অর্থ লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৪টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের কুম্ভ রাশিফল
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা আশানুরূপ ফলাফল পাবেন। চাকুরিজীবীরা তাঁদের কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। জীবনসঙ্গী খুব রোমান্টিক মুডে থাকবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা ৩০

আজকের মীন রাশিফল
আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আপনার টাকা হারিয়ে বা চুরি হয়ে যেতে পারে। তাই সাবধানে থাকা ভালো। আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ দীর্ঘদিন ধরে মুলতবি থাকলে, আজই তা সম্পন্ন করার চেষ্টা করুন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। প্রিয়জনের ভালোবাসা ও সহযোগিতা পাবেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৮টা ১৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, July 4, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion