Ajker Rashifal: বৃহস্পতিবার দিনটা কেমন যাবে? দৈনিক রাশিফল 04 জানুয়ারী 2024

Ajker Rashifal, 04 January 2024: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 04 January 2024

আজকের মেষ রাশিফল

পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। প্রিয়জনের ভালবাসা এবং সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। অফিসে একসঙ্গে অনেকগুলো কাজ করবেন না, অন্যথায় কাজে ভুল হতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টে থেকে ৯টা ২৫

আজকের বৃষ রাশিফল

আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কে ভালো থাকবে। অফিসে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। আজ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার কাজ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ব্যবসায়ীরা যদি ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করে থাকেন, তাহলে আজ তাঁরা ভালো সুযোগ পাবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে রাত ৯টা ১৫

আজকের মিথুন রাশিফল

বৈবাহিক জীবনে মনোযোগ দিন। জীবনসঙ্গী কোনও কারণে খুব মানসিক চাপের মধ্যে থাকবেন। তাকে আপনার সাপোর্ট করা প্রয়োজন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে, তবে ব্যয় বৃদ্ধির কারণে আপনার সমস্যা বাড়তে পারে। অফিসের সমস্ত কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে সকাল ১০টা ০৫

আজকের কর্কট রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। সম্প্রতি কোথাও বিনিয়োগ করে থাকলে, তা থেকে ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হবে। আজ আপনি প্রমোশন লেটার পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। অর্থ লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে না। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টে ১৫ থেকে সন্ধ্যা ৭টা ১৫

আজকের সিংহ রাশিফল

ব্যবসায়ীরা প্রত্যাশা অনুযায়ী ফল পাবেন। আর্থিক লাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের কাজের চাপ কম হবে। বিবাহিতদের আজকের দিনটি খুব ভালো যাবে। আজ আপনার খরচ বাড়বে। পরিবারের কেউ অসুস্থ হওয়ার কারণে ডাক্তার ও ওষুধে আপনার অনেক টাকা খরচ হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা

আজকের কন্যা রাশিফল

পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীকে কোনও প্রতিশ্রুতি দেওয়া এড়িয়ে চলুন, অন্যথায় এই বিষয়ে আপনাদের মধ্যে বিবাদ হতে পারে। টাকা-পয়সা সংক্রান্ত মামলা শেষ হতে পারে আজ। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার উপর রেগে যেতে পারেন। আপনার গাফিলতির কারণে বড় ক্ষতি হতে পারে। ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন কোনও চুক্তি করার জন্য আজকের দিনটি উপযুক্ত নয়। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল

কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স ভালো হবে। আজ আপনি আপনার সব কাজ সময়মতো সম্পন্ন করবেন। ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থ লাভ হতে পারে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে। আপনাকে পর্যাপ্ত বিশ্রাম করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা

আজকের বৃশ্চিক রাশিফল

অফিসে সহকর্মীদের থেকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ তাঁরা আপনার সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীদের আজ তাঁদের ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করতে হবে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫

আজকের ধনু রাশিফল

সুস্থ থাকতে হলে আপনার ক্রমবর্ধমান ওজন নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিদিন ব্যায়াম ও মেডিটেশন করতে হবে। ভাগ্যের উপর নির্ভর করবেন না, বরং সাফল্য পেতে কঠোর পরিশ্রম করুন। এর পাশাপাশি আপনাকে সঠিক পথে প্রচেষ্টা চালাতে হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। অবাধে টাকা খরচ করলে সমস্যায় পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ১০টা ২০

আজকের মকর রাশিফল

আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনার সব সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা আজ কোনও অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে গাইডেন্স পেতে পারেন। এই রাশির ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। ব্যবসায় উন্নতি সম্ভব।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের কুম্ভ রাশিফল

লভ লাইফ ভালো যাবে। আজ আপনার সঙ্গী খুব ভালো মেজাজে থাকবেন। আজ কাউকে প্রপোজ করলে, আপনার ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অফিসে বস আপনাকে কোনও গুরুত্বপূর্ণ কাজ অর্পণ করতে পারেন। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। ব্যবসায়ীদের বড় মুনাফা অর্জনের জন্য কোনও শর্টকাট পথ অবলম্বন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা

আজকের মীন রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। তাঁদের সাহায্যে আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। অফিসে অত্যধিক হাসি-ঠাট্টা করবেন না, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন। বস আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা আজ সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি যাবে। কাগজপত্রের কাজ করার সময় বেশি তাড়াহুড়ো করবেন না। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ১১টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, January 4, 2024, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion