Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজকের দিনটি আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 04 ফেব্রুয়ারি 2023
শনিবার ০৪ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
পরিবারের কোনও সদস্যের সঙ্গে আজ আপনার বিবাদ হতে পারে। অফিসের সমস্ত কাজ দ্রুত শেষ করুন। আপনার কোনও কাজ যদি অসম্পূর্ণ থেকে যায়, তাহলে বস আপনার উপর রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা ০৫ থেকে রাত ৮টা ৪৫

আজকের বৃষ রাশিফল
যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা আজ ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

আজকের মিথুন রাশিফল
আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। বড় ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ আপনার চোখের কোনও সমস্যা হতে পারে। আপনি যদি দীর্ঘ সময় ধরে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন, তবে আপনার চোখের যত্ন নিন ভালো ভাবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

আজকের কর্কট রাশিফল
আজ ছোটোখাটো বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসে আপনার সিনিয়রদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৭টা ৫০ থেকে ৮টা ১৮

আজকের সিংহ রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনার আয় ভালো হবে। তবে খরচের তালিকা কিছুটা বাড়তে পারে। অফিসে আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে। তবে শীঘ্রই আপনার সমস্যার সমাধান হবে। যারা সম্প্রতি নতুন ব্যবসা শুরু করেছেন, আজকের দিনটি তাদের ভালো কাটবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৫৫

আজকের কন্যা রাশিফল
আজ দিনের শুরুটা খুব ভালো হবে। অফিসে আপনার কঠোর পরিশ্রম এবং উদ্যম দেখে বস খুব মুগ্ধ হতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: বেলা ১২টা থেকে ২টা ৩০

আজকের তুলা রাশিফল
শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। আপনি আজ মানসিকভাবে খুব দুর্বল বোধ করবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

আজকের বৃশ্চিক রাশিফল
অবিবাহিত জাতকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসে সহকর্মীদের সঙ্গে নিজের গোপন কথাগুলো শেয়ার করবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের সরকারি নিয়ম লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

আজকের ধনু রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে। চাকুরিজীবীদের উন্নতি হবে। ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন।।বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ৮টা

আজকের মকর রাশিফল
আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। বেকার জাতকরা চাকরি পেতে পারেন। ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ পেতে পারেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১২টা ৫০

আজকের কুম্ভ রাশিফল
কোর্ট-কাছারির সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। আজ আপনি দারুণ স্বস্তি পাবেন। অফিসে আপনাকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীরা আজ প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। তারা আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অযথা খরচ না করলেই ভালো হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

আজকের মীন রাশিফল
প্রেম-ভালোবাসার দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। বিবাহিতদের জীবনে সুখ, শান্তি থাকবে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে দুপুর ২টা ১৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications