Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 04 অগস্ট 2023

Ajker Rashifal: শুক্রবার, ৪ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal 04 August 2023

আজকের মেষ রাশিফল

ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। আজ আপনি কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। অর্থের ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অবহেলা করলে বড় ধরনের ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। প্রিয়জনের ভালোবাসা ও সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের বৃষ রাশিফল

আজ আপনি পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। দৈনন্দিন কাজ শেষ করার ক্ষেত্রে জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে আজ ভাল সুযোগ পেতে পারেন। যাঁরা অনলাইনে ব্যবসা করছেন, তাঁদের ভাল লাভ হবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৩০

আজকের মিথুন রাশিফল

অফিসের সব কাজ সময়মতো সম্পন্ন হবে। আপনার পরিশ্রম বসের নজরে আসতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। ভাইবোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। অর্থ সংক্রান্ত সমস্যা সমাধানের প্রবল সম্ভাবনা রয়েছে। আজ অর্থ লাভ হতে পারে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫

আজকের কর্কট রাশিফল

লভ লাইফ ভাল কাটবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আয়ের কথা মাথায় রেখে খরচ করলে বড় সমস্যা হবে না। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা

আজকের সিংহ রাশিফল

আজকের দিনটি ভাল যাবে না। আপনার পরিকল্পনায় বাধা আসতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে সকাল ১০টা

আজকের কন্যা রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল যাবে। খুব ভেবেচিন্তে কোনও স্কিমে অর্থ বিনিয়োগ করুন। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সম্ভব হলে আজ বাবা-মায়ের সঙ্গে বেশি সময় কাটান।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের তুলা রাশিফল

আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। কাজের চাপ বেশি থাকবে। যে কারণে আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় নাও পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। জীবনসঙ্গীর ভালবাসা ও সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৯টা ৫৫

আজকের বৃশ্চিক রাশিফল

অফিসে একটি গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যাওয়ার কারণে আপনার কাজে বাধা পড়তে পারে। বস আপনার উপর রেগে যেতে পারেন। আজ ব্যয় বাড়বে। সন্তানের পড়ালেখার জন্য অনেক টাকা খরচ হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৭টা ১০ থেকে ১০টা ১০

আজকের ধনু রাশিফল

খাওয়াদাওয়া ঠিকমতো করুন, অন্যথায় আপনি অসুস্থ হতে পারেন। পেটের রোগ দেখা দিতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। সম্পত্তি সংক্রান্ত লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রতিকূল সময়ে একে অপরের সঙ্গে থাকবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ০৫

আজকের মকর রাশিফল

শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভাল যাবে। শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাবেন। আজ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। কর্মক্ষেত্রে খুব ভেবেচিন্তে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের কুম্ভ রাশিফল

সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। সন্তানের লেখাপড়া বা দাম্পত্য জীবনে কোনও সমস্যা থাকলে, তার সমাধান হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা আশানুরূপ ফলাফল পাবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০

আজকের মীন রাশিফল

স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনি আপনার স্থগিত থাকা কাজগুলি সম্পন্ন করতে পারবেন। যদি কারুর কাছ থেকে টাকা ধার করার কথা ভাবছেন, তাহলে প্রয়োজনের থেকে বেশি টাকা নেওয়া এড়িয়ে চলুন, অন্যথায় আপনি ভবিষ্যতে সমস্যায় পড়বেন। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আজ জীবনসঙ্গীর আচরণে কিছু পরিবর্তন দেখা দিতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৫টা ২০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, August 4, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion