Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 04 এপ্রিল 2023
মঙ্গলবার, ৪ এপ্রিলের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
অফিসের পরিবেশ ভালো থাকবে না। বসের মেজাজ ভালো থাকবে না। এমন পরিস্থিতিতে আপনাকে খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজ মোটামুটি লাভ হবে। ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি ভালো নয়। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর ভালোবাসা ও সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ৩টা ১৫

আজকের বৃষ রাশিফল
আজকের দিনের শুরুটা ভালো হবে না। মনে অনেক দুশ্চিন্তা থাকবে। বিশেষ করে অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা বাড়তে পারে। আর্থিক সমস্যার কারণে আপনি বড় সমস্যায় পড়বেন। চাকুরিজীবীরা অফিসের সব কাজ সময়মতো সম্পন্ন করুন, না হলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের এই সময়ে কোনও ধরনের পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা ২০

আজকের মিথুন রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার কোনও কঠিন কাজ যদি দীর্ঘকাল ধরে আটকে থাকে, তবে আজ তা সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কর্কট রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। ব্যবসায়ীদের পার্টনারশিপে কোনও নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসের কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। আজ বস আপনার কাজের পর্যালোচনা করতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা হতে পারে। আপনাকে ডাক্তারের কাছে ও হাসপাতালে যেতে হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের সিংহ রাশিফল
আজকের দিনটি আপনার ভালো কাটবে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারেন। গুরুজনদের আশীর্বাদ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কন্যা রাশিফল
চাকুরিজীবীরা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে খুব সাবধানে কথা বলুন। ব্যবসায়ীরা আজ ভালো লাভ হতে পারে। আটকে থাকা সব কোনো কাজ সম্পন্ন হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: সকাল ৪টা ২৫ থেকে ১০টা

আজকের তুলা রাশিফল
চাকুরিজীবীরা ভালো ফলাফল পাবেন। শীঘ্রই আপনি সাফল্যের শিখরে পৌঁছাবেন। ব্যবসায়ীরা আজ আশানুরূপ ফলাফল পাবেন। আর্থিক অবস্থা মজবুত হবে। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

আজকের বৃশ্চিক রাশিফল
চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

আজকের ধনু রাশিফল
ভাই বা বোনের সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আজ আপনার হাত বা পায়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে রাত ৯টা ০৫

আজকের মকর রাশিফল
ব্যবসায়ীদের আজ খুব সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত না নিলেই ভালো। চাকুরিজীবীরা আজ একটি গুরুত্বপূর্ণ মিটিং-এ অংশ নিতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। অর্থ লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয়ে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৮টা ৪৫

আজকের কুম্ভ রাশিফল
যারা চাকরি খুঁজছেন, আজ তারা পছন্দসই চাকরি পেতে পারেন। যারা নিজস্ব ব্যবসা শুরু করতে চান, তাদের পথে সব বাধা দূর হবে এবং তারা সাফল্য পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। শীঘ্রই আপনি অর্থ সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আবহাওয়ার পরিবর্তনের কারণে আজ হঠাৎ স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ৩৫

আজকের মীন রাশিফল
ব্যবসায়ীরা আজ ভালো ফল পাবেন। অভিজ্ঞ কারুর পরামর্শ নিলে খুব উপকার হবে। চাকুরিজীবীরা আজ ভালো ফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন, অন্যথায় আপনাদছর মধ্যে দূরত্ব বাড়তে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা ২০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications