Ajker Rashifal : কেমন কাটবে আজ সারাদিন? দেখুন ০৪ এপ্রিলের রাশিফল

আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে, যদি জানতে আগ্রহী হন তাহলে আপনার রাশিফল ​​পড়ুন।

Ajker Rashifal : 04 April 2022

মেষ রাশি

মেষ রাশি

চাকরি হোক বা ব্যবসা, আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনি যদি বিদেশী কোম্পানিতে চাকরি করতে চান, তবে আপনাকে আরও চেষ্টা করতে হবে। অবশ্যই সফল হবেন। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। বাড়ির সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ৬টা থেকে বেলা ১২টা

বৃষ রাশি

বৃষ রাশি

যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা আজ ভাল মুনাফা অর্জন করতে পারেন। গুরুজনরা আপনাকে নিয়ে খুব গর্ববোধ করবে। চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অফিসে কোনও ভাল খবর পেতে পারেন। অর্থের অবস্থা ভাল থাকবে। আপনার আজ খুব সাবধানে গাড়ি ব্যবহার করা উচিত।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: সন্ধ্যা ৫টা ৫৫ থেকে রাত ৭টা ৪৫

মিথুন রাশি

মিথুন রাশি

প্রেম-ভালবাসার দিক থেকে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাবও দিতে পারে। এই রাশির বিবাহিতদেরও আজকের দিনটি খুব ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বোঝাপড়া উন্নত হবে এবং আপনাদের মধ্যে ভালবাসাও বৃদ্ধি পাবে। আজ অফিসে গুরুত্বপূর্ণ মিটিং হতে পারে। বস আপনার পরামর্শকে খুব গুরুত্ব দিতে পারেন। আজ স্বাস্থ্যের সমস্যা হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

কর্কট রাশি

কর্কট রাশি

আজ আপনি নিজের জন্য সময় পাবেন। ঘরোয়া দায়িত্ব বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। আজ আপনার খুব সাবধানে চলাফেরা করা উচিত, অন্যথায় আপনি পড়ে গিয়ে আঘাত পেতে পারেন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: দুপুর ১২টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা

সিংহ রাশি

সিংহ রাশি

চাকুরিজীবীদের এই সময়ে কোনও ধরনের পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ ভাল থাকবে না। বাড়ির কোনও সদস্যের সঙ্গে বিবাদ হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা

কন্যা রাশি

কন্যা রাশি

আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ আপনি মানসিকভাবে খুব দুর্বল থাকবেন। নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া এড়িয়ে চলুন, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৩৮

শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

তুলা রাশি

তুলা রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। চাকুরিজীবীদেরও আজকের দিনটি ভাল কাটতে পারে। চাকরি সংক্রান্ত কোনও সমস্যা থাকলে, আজ আপনার সমস্যার সমাধান হতে পারে। আপনার আয় বাড়তে পারে। শীঘ্রই আপনি অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। বাড়ির পরিবেশ ভাল থাকবে। পরিবারের সকলের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। দীর্ঘক্ষণ খালি পেটে থাকা এড়িয়ে চলুন, অন্যথায় আপনার গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হতে পারে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: ভোর ৪টা ৩৫ থেকে দুপুর ১টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আপনি যদি দীর্ঘদিন ধরে বাড়ি থেকে দূরে থাকেন, তবে আজ আপনি বাড়িতে ফিরতে পারেন এবং প্রিয়জনের সঙ্গে সময় কাটাবেন। অর্থ সংক্রান্ত কোনও কাজ আজ সম্পন্ন হবে। সরকারি চাকুরিজীবীদের আজ একটি চ্যালেঞ্জিং কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। সুস্থ থাকতে হলে খারাপ খাদ্যাভ্যাস ত্যাগ করতে হবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা

ধনু রাশি

ধনু রাশি

অফিসে বসের বকা শুনতে হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের অবনতি হতে পারে। বাড়ির পরিবেশ স্বাভাবিক থাকবে। আজ আপনার ত্বকে অ্যালার্জি বা সংক্রমণ হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

মকর রাশি

মকর রাশি

আপনি অফিসে বসের সহযোগিতা পাবেন এবং আপনার পারফরম্যান্স উন্নত হবে। আজ আপনার সমস্ত কাজ সহজেই সম্পন্ন হতে পারে। প্লাস্টিক ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনার দাঁতের সমস্যা হতে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে বিকেল ৪টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে না। চাকুরিজীবীদের অফিসে অলসতা ত্যাগ করে সমস্ত কাজ শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বস যদি আপনাকে কোনও দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে সেটাকে অগ্রাধিকার দিন। ব্যবসায়ীরা আজ বিনিয়োগ করবেন না। যাঁদের উচ্চ রক্তচাপ আছে, তাঁরা নিজেদের দিকে খেয়াল রাখুন।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ৩টা

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীরা আজ বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। আগামী দিনে আর্থিক সংকটে পড়তে পারেন। চাকুরিজীবীদের অফিসে মহিলা সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক রাখতে হবে, বিশেষত আজ খুব সাবধানে কথাবার্তা বলুন। আর্থিক পরিস্থিতি ঠিকটাক থাকবে। আজ আপনার হাত ও পায়ে ব্যথা হতে পারে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, April 4, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion