Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal (03 October 2023): ব্যবসায় উন্নতি ও চাকরিতে পদোন্নতি এই রাশির! আপনার কেমন যাবে আজকের দিন?
Ajker Rashifal, 03 October 2023: মঙ্গলবার, ৩ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি খুব ভাল যাবে। কোনও সুখবর পেতে পারেন। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের বড় উন্নতি হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১১টা ২০
আজকের বৃষ রাশিফল
আর্থিক সমস্যার সমাধান হবে। আজ আপনি বড় আর্থিক লেনদেনও করতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে। কাজের চাপ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর ভালবাসা এবং সাপোর্ট পাবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের মিথুন রাশিফল
আজকের দিনের শুরুটা খুব ভাল হবে। আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। লভ লাইফে নতুন মোড় আসতে পারে। আজ আপনার বন্ধুরা আপনাকে বড় সারপ্রাইজ দেবে। আর্থিক অবস্থা ঠিক রাখতে হলে, আপনার ব্যয় কমাতে হবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: ভোর ৪টা থেকে সকাল ৯টা
আজকের কর্কট রাশিফল
কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আজ আপনার উপর অতিরিক্ত কাজের দায়িত্ব থাকতে পারে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। অর্থের দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ২০
আজকের সিংহ রাশিফল
স্বাস্থ্য সমস্যা দূর হবে। তবে সময়মতো বিশ্রাম করা প্রয়োজন। ব্যবসায়ীদের আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভাল। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা
আজকের কন্যা রাশিফল
অতিরিক্ত খরচ করা বন্ধ করুন, নইলে আপনার সমস্যা বাড়তে পারে। অফিসের পরিবেশ ভাল থাকবে। যদি কোনও কারণে আপনি আপনার বাড়ি থেকে দূরে থাকেন, তবে আজ আপনি আপনার প্রিয়জনকে খুব মিস করবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৫টা ০৫ থেকে সকাল ১০টা
আজকের তুলা রাশিফল
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সঙ্গে কোনও শুভ কাজে অংশ নিতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা
আজকের বৃশ্চিক রাশিফল
ব্যবসায়ীদের কোনও কাজে যদি বাধা আসে, তাহলে আজ সেই সমস্যার সমাধান হবে। আর্থিক লাভ হতে পারে। সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিদের আজ তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার অসাবধানতার কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১১টা ২০
আজকের ধনু রাশিফল
অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল যাবে। বহুদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৪টা ৫০ থেকে রাত ৯টা ০৫
আজকের মকর রাশিফল
চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। আপনার কঠোর পরিশ্রমের উপযুক্ত ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। শীঘ্রই আপনি ঋণমুক্ত হতে পারেন। পারিবারিক জীবনে অশান্তি চলবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ২টা থেকে ৪টা
আজকের কুম্ভ রাশিফল
আজ আপনার ছোটো ভাই বা বোনের সঙ্গে মতভেদ হতে পারে। অফিসে নিজের কাজে মনোযোগ দিন। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে প্রয়োজনের বেশি খরচ করবেন না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৬টা থেকে ১০টা ১০
আজকের মীন রাশিফল
সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন, অন্যথায় স্বাস্থ্যের অবনতি হতে পারে। অফিসে নিজের কাজে মনোনিবেশ করুন। আজ কোনও সহকর্মী আপনার কাজে বাধা দিতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার বাবার কাছ থেকে উপহার পেতে পারেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: বিকেল ৫টা ৪০ থেকে রাত ৮টা ২৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
