Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 03 নভেম্বর 2023
Ajker Rashifal, 03 November 2023: শুক্রবার, ৩ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
নিজের স্বাস্থ্যের যত্ন নিন। উদ্বেগ এবং ক্লান্তি আপনার স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টে থেকে ৯টা ২৫
আজকের বৃষ রাশিফল
ক্যারিয়ার সংক্রান্ত বড় সমস্যার সমাধান হবে। আজ আপনি আপনার কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। অর্থ লাভ হবে। আজ আপনি বাড়ির মেরামতের জন্য অর্থ ব্যয় করতে পারেন। জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। আজ আপনার সন্তানের স্বাস্থ্যের অবনতি হতে পারে। ব্যবসায়ীদের যাত্রা করতে হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৯টা ১৫
আজকের মিথুন রাশিফল
এই রাশির ব্যবসায়ীদের ভালো লাভ হবে। চাকুরিজীবীরা বিদেশি কোম্পানি থেকে ভালো অফার পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। বকেয়া টাকাও ফেরত পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আজ কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে সকাল ১০টা ০৫
আজকের কর্কট রাশিফল
চাকুরিজীবীদের টিমওয়ার্কের দিকে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। মিলেমিশে কাজ করলে অবশ্যই উপকৃত হবেন। ব্যবসায়ীদের তাঁদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় ব্যাপক ক্ষতি হতে পারে। বাড়ির পরিবেশ স্বাভাবিক থাকবে। পিতা-মাতার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ১৫
আজকের সিংহ রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি তেমন ভালো যাবে না। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে বেশি হাসিঠাট্টা করলে আপনি সমস্যায় পড়তে পারেন। বস আপনার উপর খুব রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের বড় মুনাফা অর্জনের জন্য শর্টকাট পথ অনুসরণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১১টা
আজকের কন্যা রাশিফল
ব্যবসায় ভালো লাভ হবে। অফিসে আপনার কোনও কাজে বাধা পড়লে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। পরিবারের কারুর কাছ থেকে সুখবর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ অর্থ সংক্রান্ত কোনও সমস্যা হবে না। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে রাত ৮টা
আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে। আপনার দুর্দান্ত পারফরম্যান্স দেখে, বস আপনাকে নতুন কোনও দায়িত্ব দিতে পারেন। যে কারণে আজকের দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। ব্যবসায় ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে। আজ বকেয়া টাকা না পাওয়ার কারণে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা
আজকের বৃশ্চিক রাশিফল
অফিসে আপনার সব কাজ সময়মতো শেষ হবে। সকলে আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করবে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের গাইডেন্স পাবেন। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য যদি কয়েকদিন ভালো না থাকে, তবে আজ তাঁর স্বাস্থ্যের উন্নতি হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে বেলা ১১টা
আজকের ধনু রাশিফল
কাজের চাপের কারণে আজ আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। স্বাস্থ্যকে অবহেলা না করাই ভালো। আজ খরচ বেশি হতে পারে। পরিবারের সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। আজ বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। আপনি আপনার মনের কথা তাঁদের সঙ্গে শেয়ার করতে পারবেন। যে কারণে আপনার মানসিক চাপ হ্রাস পাবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা
আজকের মকর রাশিফল
কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা আজ নতুন প্রকল্পে কাজ শুরু করার সুযোগ পাবেন। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার প্রিয়জনের জন্য অনেক কিছু কেনাকাটা করবেন। জীবনসঙ্গী আপনার উপর খুব খুশি হবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের কুম্ভ রাশিফল
আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আপনি আপনার প্রিয়জনের সহযোগিতা পাবেন। অফিসে মনোযোগ দিয়ে সব কাজ করুন। ছোটো ব্যবসায়ীদের ভালো লাভ হবে। সরকারি স্কিম থেকে ভালো সুবিধা পেতে পারেন। আজ অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনি খুব ক্লান্তবোধ করতে পারেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ১০টা ২০
আজকের মীন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো যাবে। সঙ্গীর সঙ্গে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। তাঁর কাছ থেকে ভালো পরামর্শও পাবেন। মা-বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনাকে টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিস পলিটিক্স থেকে খুব সতর্ক থাকুন। ব্যবসায় ভালো লাভ হবে না। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
