Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 03 November 2022 : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ৩ নভেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজকের দিনের শুরুটা ভাল হবে না। মনে অনেক নেতিবাচক চিন্তা আসতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। অফিসে সুবর্ণ সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হতে চলেছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৯টা

বৃষ রাশি
চাকুরিজীবী ও ব্যবসায়ীদের উন্নতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। আজ পরিবারের সঙ্গে খুব আনন্দে দিন কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

মিথুন রাশি
আর্থিক অবস্থা ভাল থাকবে। ব্যবসায়ীরা আজ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে পারেন, তবে আপনি আপনার দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাসের জোরে সাফল্য অর্জন করতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

কর্কট রাশি
আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আজ আপনি অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজও সম্পন্ন করতে পারেন। অফিসে সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়াবেন না। ব্যবসায়ীরা আজ ভাল সুযোগ পাবেন। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: ভোর ৪টা থেকে বিকেল ৫টা ১৫

সিংহ রাশি
জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। অফিসে বসের কথা উপেক্ষা করবেন না, তাহলে বিপদে পড়তে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি তেমন ভাল কাটবে না। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৮টা ৫৫

কন্যা রাশি
লভ লাইফ ভালই কাটবে। এই রাশির বিবাহিতরা জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনার মুলতুবি কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করুন। বসে বসে একটানা কাজ করবেন না, অন্যথায় আপনার ব্যাক পেন হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে বেলা ১২টা

তুলা রাশি
শিক্ষার্থীদের পড়ালেখায় বড় বাধা আসতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। অফিসে মুলতবি কাজের বোঝা বাড়ার কারণে আপনি সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। স্বাস্থ্য দুর্বল থাকবে। নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেবেন না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

বৃশ্চিক রাশি
আজ আপনি খুব ভাল মেজাজে থাকবেন। অনেক দিন পর আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। বিদেশি কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা আজ ভাল সুযোগ পেতে পারেন। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের কোন বেআইনি কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার বিশাল ক্ষতি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

ধনু রাশি
আপনি যদি বেশ কয়েকদিন ধরে কোনও বিষয় নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আজ আপনার সমস্যার সমাধান হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। অর্থ প্রাপ্তি হতে পারে বা আপনি আয়ের নতুন উৎস পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বড় ধরনের ঝগড়া হতে পারে। চাকুরিজীবীরা অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিং-এ অংশ নিতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

মকর রাশি
কর্মক্ষেত্রে ভাল ফল পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ১০টা

কুম্ভ রাশি
সুস্থ থাকার জন্য প্রতিদিন সকালে হালকা ব্যায়াম করুন। মর্ণিং ওয়াক করুন। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে অর্থ সংক্রান্ত কোনও লেনদেনের জন্য আজকের দিনটি উপযুক্ত নয়। চাকুরিজীবীদের সমস্যা বাড়তে পারে। অফিসে বস আপনার সঙ্গে খুব কঠোর আচরণ করতে পারেন। ব্যবসায়ীদের কোনও ডিল করার সময় বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যাদের কিডনির রোগ আছে, তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

মীন রাশি
চাকুরিজীবীদের অফিসে খুব সক্রিয় থাকতে হবে। আজ আপনার কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ মেনে চলুন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। ঘরের পরিবেশ ভাল থাকবে। ভাই বা বোনের কাছ থেকে আজ কোনও সুসংবাদ পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications