Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 03 মে 2023
বুধবার, ৩ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল। এখানে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
চাকুরিজীবীদের সময়মতো অফিসে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি আজ দেরিতে পৌঁছান, তাহলে বস আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। ব্যবসায় মোটামুটি লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৯টা ৪৫ থেকে দুপুর ৩টা
আজকের বৃষ রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে না। বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা নানা সমস্যায় পড়তে পারেন। ক্রমবর্ধমান কাজের চাপে আপনি মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত বোধ করবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ০৫
আজকের মিথুন রাশিফল
আর্থিক উন্নতির জন্য যদি কোনও সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে আজ আপনি ভাল ফলাফল পেতে পারেন। খুব শীঘ্রই পারিবারিক ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। চাকুরিজীবীরা অফিসে একসঙ্গে অনেকগুলো কাজ করবেন না, অন্যথায় কাজে ভুল হতে পারে। ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৫টা ১০ থেকে দুপুর ২টা
আজকের কর্কট রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। ক্যারিয়ার সংক্রান্ত বড় সমস্যার সমাধান হবে এবং আজ আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন। ব্যবসায়ীরা বিনিয়োগের সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থার অবনতি হবে। আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনও কাজ না করাই ভালো। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের সিংহ রাশিফল
অফিসে আপনার পারফরম্যান্স খুব ভালো হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও আপনার কাজের প্রশংসা করতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। আজ আপনাকে ঋণ নিতে হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা
আজকের কন্যা রাশিফল
ঘরের পরিবেশ খুব ভালো থাকবে। আজ বাড়িতে অতিথি আসতে পারে। চাকুরিজীবীরা বসের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের তুলা রাশিফল
আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। অর্থ লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা
আজকের বৃশ্চিক রাশিফল
আপনার একগুঁয়ে স্বভাবের কারণে আপনি সমস্যায় পড়বেন। তাড়াহুড়ো করে এমন কোনও সিদ্ধান্ত নেবেন না, যাতে আপনি ভবিষ্যতে অনুতপ্ত হবেন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের কথা উপেক্ষা করবেন না, অন্যথায় ক্ষতি আপনারই হবে। ব্যবসায়ীরা পার্টনারশিপে নতুন কাজ শুরু করার সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা
আজকের ধনু রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে। তবে সময়মতো ওষুধ খান এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। অফিসে বস মিটিং-এর জন্য ডাকতে পারেন। ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে বিনিয়োগ করুন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা
আজকের মকর রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনার আয় বাড়তে পারে। চাকুরিজীবীদের কর্মজীবনে নতুন মোড় আসতে পারে। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। আপনি মানসিকভাবেও বেশ ভালো থাকবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে বেলা ১২টা
আজকের কুম্ভ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিতর্ক হতে পারে। অফিসে যদি আপনার কোনও কাজ অসম্পূর্ণ থেকে যায়, তাহলে তা আপনার ক্যারিয়ারে খারাপ প্রভাব ফেলবে। ব্যবসায়ীদের আজ বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনি খুব ক্লান্ত এবং দুর্বল বোধ করবেন। এছাড়াও আপনার অনিদ্রার সমস্যাও হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৯টা ৫০
আজকের মীন রাশিফল
আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আজ আপনি অর্থ সংক্রান্ত কোনও বড় কাজ করবেন। অফিসের সব কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। চোখের সঠিক যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে রাত ৮টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications