Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? দেখুন ০৩ মে-এর রাশিফল

আজ কোন রাশির জাতক জাতিকাদের মুখে হাসি ফুটবে এবং কাদের জীবনে সমস্যা বাড়বে? জানতে দেখুন আজকের রাশিফল।

Ajker Rashifal : 03 May 2022

মেষ রাশি

মেষ রাশি

আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আজ আপনার উপর দায়িত্ব আরও বেশি হতে চলেছে। ব্যবসায়ীদেরকে তাঁদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকতে হবে। আজ আপনার কোনও কাজে বড় বাধা আসতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫

বৃষ রাশি

বৃষ রাশি

আজ অনেক ধরনের চিন্তা মাথায় আসতে পারে। অফিসে প্রতিযোগিতা বেশি হবে। এমন পরিস্থিতিতে আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন। যাঁরা প্রপার্টি সংক্রান্ত কাজ করছেন, তাঁরা আজ ভাল লাভ করতে পারেন। আপনার আটকে থাকা কোনও চুক্তি আজ সম্পন্ন হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার পিঠে বা কোমরে ব্যথা হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৯টা ১০

মিথুন রাশি

মিথুন রাশি

স্বাস্থ্য ভাল থাকবে না। চাকুরিজীবীদের অফিসে খুব বেশি কথা বলা বা হাসি-ঠাট্টা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, নইলে সমস্যায় পড়বেন। আজ ব্যবসায়ীদের আশানুরূপ ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সোনা-রূপোর ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। অতিরিক্ত খরচ করার ফলে আপনি সমস্যায় পড়তে পারেন। অর্থের ক্ষেত্রে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

কর্কট রাশি

কর্কট রাশি

চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। আপনাকে আপনার পছন্দের প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। এটি আপনার জন্য সুবর্ণ সুযোগ। শীঘ্রই আপনার কঠোর পরিশ্রমের যথাযথ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা ফিনান্স সংক্রান্ত কাজ করেন, তাঁদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিতর্ক হতে পারে। অর্থ পরিস্থিতির উন্নতি হতে পারে। সুস্থ থাকতে হলে, প্রতিদিন যোগব্যায়াম করুন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ৭টা ৪৫ থেকে ১০টা ২৫

সিংহ রাশি

সিংহ রাশি

আজকের দিনের শুরুটা ভাল হবে না। অফিসেও দিনটি ভাল কাটবে না। ব্যবসায়ীরা আজ মিশ্র লাভ পেতে পারেন। কোনও বেআইনি কাজ থেকে বিরত থাকুন। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, আজ তাঁদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

কন্যা রাশি

কন্যা রাশি

যাঁরা হোটেল বা রেস্তোরাঁর ব্যবসা করছেন, তাঁরা ভাল লাভ করতে পারেন। অন্যদিকে, ইলেকট্রনিক্সের ব্যবসায়ীরাও ভাল লাভ করবেন। পারিবারিক জীবনে অশান্তি হবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আপনার সঞ্চিত পুঁজি বাড়বে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

তুলা রাশি

তুলা রাশি

ব্যবসায়ীদের আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। গুরুজনদের সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

অফিসে আপনাকে আপনার কাজে পূর্ণ মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে, পাশাপাশি আপনার চারপাশের কার্যকলাপের দিকেও মনোযোগ দিতে হবে, অন্যথায় আপনি রাজনীতির শিকার হতে পারেন। খরচ বাড়তে পারে। পিতার স্বাস্থ্য দুর্বল থাকবে। মাইগ্রেনের সমস্যা থাকলে স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় গোলাপী

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

ধনু রাশি

ধনু রাশি

গাড়ি চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলুন, অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায়ীদের বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ৩৮

শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০

মকর রাশি

মকর রাশি

আজ আপনার দুশ্চিন্তা দূর হতে পারে। বড় কোনও ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। অনেকদিন পর আপনি আপনার কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি বেশ ভাল কাটবে। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ব্যবসায়ীদের আজ নতুন কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক ক্ষতি হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজ তাঁদের বিবাদে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, নইলে আপনার পার্টনারশিপ ভেঙে যেতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন, পাশাপাশি সহকর্মীদের সঙ্গে সমন্বয়ও ভাল হতে পারে। আজ আপনার পেটের সমস্যা হতে পারে। বাইরের খাবার এড়িয়ে চলুন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

মীন রাশি

মীন রাশি

অফিসে দায়িত্ব বাড়তে পারে, তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি বসের কাছ থেকে কিছু ভাল পরামর্শ পেতে পারেন। আপনি আপনার ভাল পারফরম্যান্স দিয়ে সকলের মন জয় করতে সক্ষম হবেন। ব্যবসায়ীরা কোনও গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করার আগে ভালভাবে পড়ুন, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। ঘরের পরিবেশ ভাল থাকবে। অনেক দিন পর আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে খুব আনন্দের সময় কাটাবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে বাবার সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। শীঘ্রই আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, May 3, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion