Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 03 মার্চ 2023

শুক্রবার, ৩ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 03 March 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ পরিবারের সঙ্গে আনন্দ করবেন। আজ আপনি আপনার কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সকাল ৮টা ২৫ থেকে দুপুর ১টা

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। আপনাদের মধ্যেকার মতভেদ আজ বড় লড়াইয়ে রূপ নিতে পারে। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন। অফিসে বস আপনাকে কোনও কঠিন কাজ অর্পণ করতে পারেন। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৪৬

শুভ সময়: দুপুর ১২টা থেকে রাত ৮টা ৪৫

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

যে সব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন, আজ তারা ভালো খবর পাবেন। এই রাশির বেকার জাতকদের চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানের পারফরম্যান্স প্রশংসনীয় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৯টা

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। কম পরিশ্রমে ভালো সাফল্য পেতে পারেন। চাকরি হোক বা ব্যবসা, আজ ভালো সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

অফিসের সমস্ত নিয়মকানুন ঠিকমতো মেনে চলুন। অবহেলা করলে বিপদে পড়বেন। ব্যবসায়ীদের কোনও সরকারি কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজ তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ বাড়িতে অতিথির আগমন হতে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে মানসিক চাপ থেকে দূরে থাকুন। খাওয়াদাওয়ার দিকে অবশ্যই খেয়াল রাখুন।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ৪৫

শুভ সময়: সকাল ৯টা থেকে দুপুর ২টা ১৫

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

আজ বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। প্রিয়জনের সঙ্গে দারুণ সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে অতিরিক্ত কথা বলা বা হাসি-ঠাট্টা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বস খুব রেগে যেতে পারেন। ব্যবসায়ীরা কোনও অর্ডার নেওয়ার আগে মুলতুবি কাজগুলি সম্পূর্ণ করুন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২৪

শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে সন্ধ্যা ৬টা ৪৫

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

চাকুরিজীবীদের তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। জীবনসঙ্গীর মেজাজ ঠিক থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ৪৫

শুভ সময়: সকাল ৯টা থেকে দুপুর ২টা ১৫

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। দায়িত্বও অনেক বাড়বে। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

ঘরের পরিবেশ ভালো থাকবে না। অফিসে মুলতবি কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীরাও আজ চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে পড়তে পারেন। কাজে বাধা আসতে পারে। খরচ বাড়তে পারে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

চাকুরিজীবীরা তাদের প্রতিভা দেখানোর দুর্দান্ত সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও চুক্তি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আজ আপনার স্নায়ু সংক্রান্ত সমস্যা হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৪১

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ৪৫

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

আপনি যদি দীর্ঘদিন ধরে কোনও মূল্যবান জিনিস কেনার পরিকল্পনা করছেন, তবে আজ আপনার ইচ্ছা পূরণ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আপনি আজ খুব ভালো বোধ করবেন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: দুপুর ১২টা ৪৫ থেকে বিকেল ৪টা ০৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, March 3, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion