Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজ সারাদিন আপনার কেমন কাটবে? দেখুন ০৩ মার্চের রাশিফল
আজকের দিনটি আপনার কেমন কাটবে? জানতে পড়ুন ৩ মার্চের রাশিফল।


মেষ রাশি
আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। অফিসে বসের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার সমস্ত কাজ পূর্ণ উদ্যমে সম্পন্ন করবেন। ব্যবসায়ীদের আইনগত বিষয়ে কোনও অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ খুব ভালো থাকবে। কাজের পাশাপাশি আপনি আপনার ব্যক্তিগত জীবনেও মনোযোগ দিতে পারবেন। আজ খরচ বাড়তে পারে।
শুভ রং: গোলাপী
শুভ দিন: ১৮
শুভ সময়: সকাল ৫টা থেকে দুপুর ১২টা ৪৫

বৃষ রাশি
সরকারি চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুব শুভ। ব্যবসায়ীদের লাভ হতে পারে। ব্যবসা বৃদ্ধি পাবে। ঘরের পরিবেশ আজ ভালো থাকবে না। তাড়াহুড়ো করে টাকা সংক্রান্ত কোনও কাজ না করলেই ভালো। আজ আপনার অম্বলের সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ দিন: ৬
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে রাত ৮টা ১৫

মিথুন রাশি
শিক্ষার্থীদের আজকের দিনটি ভালো কাটবে। আর্থিক উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে না। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে। আজ আপনাকে ছোটোখাটো কাজ শেষ করার জন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ দিন: ১৯
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২০

কর্কট রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি দীর্ঘদিন ধরে কাজের জন্য চেষ্টা করছেন, তবে আজ সুবর্ণ সুযোগ পেতে পারেন। বিদেশী কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের আর্থিক লাভ হতে পারে। পারিবারিক জীবনে মনোযোগ দিন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ দিন: ৩০
শুভ সময়: সকাল ৯টা ৪৫ থেকে বিকেল ৫টা ৩০

সিংহ রাশি
যারা খাবারের ব্যবসা করেন, তাদের জন্য আজকের দিনটি খুব লাভদায়ক হবে। আপনার ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে। যারা সোনা-রুপোর ব্যবসা করেন, তারাও ভালো লাভ করতে পারেন। আজ বাড়ির কোনও সদস্যের সঙ্গে বিবাদ হতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি ভালো কাটবে। স্বাস্থ্যের উন্নতি সম্ভব।
শুভ রং: সাদা
শুভ দিন: ২১
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

কন্যা রাশি
অফিসের পরিবেশ ভালো থাকবে না। আপনার সামান্য অবহেলার কারণে বসের মেজাজ বিগড়ে যেতে পারে। এই ধরনের ভুল না করাই ভালো, অন্যথায় আপনার উন্নতির স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে। ব্যবসায়ীরা আজ কঠোর পরিশ্রমের পরে ভালো লাভ করতে পারেন। অর্থের ক্ষেত্রে অন্যকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। আপনাদের পারস্পরিক বোঝাপড়া আরও ভালো হবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: নীল
শুভ দিন: ২
শুভ সময়: দুপুর ১২টা ৪৫ থেকে সন্ধ্যা ৬টা

তুলা রাশি
কর্মক্ষেত্রে আপনি যত বেশি পরিশ্রম করবেন, ততই আপনার জন্য ভালো হবে। ব্যবসায় উন্নতি হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। আপনি প্রিয়জনের কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ঠিক রাখতে, দীর্ঘক্ষণ খালি পেটে থাকা এড়িয়ে চলুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

বৃশ্চিক রাশি
পারিবারিক জীবনে সুখ-শান্তি বিরাজ করবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন এবং তারা আপনার উপর খুব খুশি হবেন। আজ আপনি অতিরিক্ত অর্থ উপার্জনের ভালো সুযোগ পেতে পারেন। আপনার আর্থিক সমস্যা শীঘ্রই সমাধান হতে পারে। অফিসে আপনার পারফরম্যান্সে বস খুব সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীরা মোটামুটি লাভ করবেন। যাদের কিডনির রোগ আছে, তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে রাত ৮টা

ধনু রাশি
কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকুন। ব্যবসায়ীদের খুব ভেবেচিন্তে আর্থিক সিদ্ধান্ত নিতে হবে। আজ জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। প্রিয়জনের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে আরও সিরিয়াস হতে হবে। অর্থের দিক থেকে দিনটি মোটামুটি কাটবে। প্রয়োজনের চেয়ে বেশি খরচ করবেন না। আজ আপনার পেশীর সমস্যা হতে পারে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ৫৫

মকর রাশি
সকলের সঙ্গে ভালো করে কথা বলুন, নাহলে বিপদে পড়তে পারেন। মানসিক চাপের কারণে কর্মক্ষেত্রে ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না। আপনি যদি বাবার ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তবে আজ ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনাদের মধ্যে মতপার্থক্য হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪১
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৫৫

কুম্ভ রাশি
ব্যবসায়ীরা যদি কোনও বিনিয়োগ করতে চলেছেন, তবে খুব ভেবেচিন্তে চুড়ান্ত সিদ্ধান্ত নিন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। পারিবারিক জীবনে সুখ থাকবে। অর্থের অবস্থা ঠিকঠাক থাকবে। আজ আপনি মূল্যবান কিছু কিনতে পারেন। সুস্থ থাকতে, প্রতিদিন ব্যায়াম করুন ও খাদ্যাভাসে কিছু পরিবর্তন আনুন।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১টা ৪৫ থেকে সন্ধ্যা ৭টা

মীন রাশি
অফিসে আপনার মুলতুবি কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন। আপনি যদি অবহেলা করেন তবে সমস্যায় পড়বেন। কাজের ব্যাপারে আপনাকে আরও সিরিয়াস হতে হবে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালই কাটবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ১০টা
Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।



Click it and Unblock the Notifications