Ajker Rashifal: কেমন কাটবে আজকের দিন? দৈনিক রাশিফল 03 জুন 2023

শনিবার, ৩ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 03 June 2023

আজকের মেষ রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। আজ কাজের চাপ একটু বেশি থাকবে। সুস্থ থাকার জন্য, আপনাকে প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে সকাল ৮টা ৪৫

আজকের বৃষ রাশিফল
শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজ ভাল লাভ হবে। আপনি আশানুরূপ ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীদের দিনটি তেমন ভাল কাটবে না। আর্থিক অবস্থা ভাল থাকবে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ৩৫

আজকের মিথুন রাশিফল
আর্থিক ব্যাপারে অবহেলা করবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল যাবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা ৫০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের কর্কট রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। শিক্ষার্থীরা যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক রাখুন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে ৮টা ৫৫

আজকের সিংহ রাশিফল
চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের কাজে তাদের বিরোধীরা বাধা দিতে পারে। খরচ বাড়বে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আজ আপনারা ভবিষ্যত পরিকল্পনা নিয়েও আলোচনা করতে পারেন। আজ আপনি খুব দুর্বল এবং ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৪টা ৩০

আজকের কন্যা রাশিফল
আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। সরকারি চাকুরিজীবীদের আজ খুব সাবধানে থাকতে হবে। আপনার একটুও অসাবধানতা অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনি ডিহাইড্রেশনে ভুগতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের তুলা রাশিফল
আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। আপনার সঞ্চিত মূলধন আরও বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বুদ্ধি দিয়ে সব কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে আপনাকে কোনও কঠিন কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। যে কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে নতুন কোনও প্রস্তাব গ্রহণ করবেন না। স্বাস্থ্য ভাল থাকবে না‌।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ৯টা ৫০

আজকের বৃশ্চিক রাশিফল
নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটি শুভ। চাকুরিজীবীদের সব সমস্যার অবসান হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে বড় খরচ না করাই ভাল। যাদের মাইগ্রেন আছে, আজ তাদের সমস্যা বাড়তে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৯টা ০৫

আজকের ধনু রাশিফল
বাড়ির পরিবেশের উন্নতি হবে। আপনি যদি আপনার আয় বাড়ানোর চেষ্টা করেন, তবে তাতে সাফল্য পেতে পারেন। শীঘ্রই আপনার আর্থিক সমস্যা দূর হবে। অফিসে অতিরিক্ত হাসি, ঠাট্টা বা পরচর্চা এড়িয়ে চলুন। আজ বসের নজর আপনার দিকে থাকবে। ব্যবসায় ভাল লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুম সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের মকর রাশিফল
চাকুরিজীবীরা অফিসের কাজ করার সময় তাড়াহুড়ো করবেন না, তাহলে বড় ভুল হতে পারে। ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন। আর্থিক অভাবের কারণে আপনার কোনও কাজ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা থেকে ৯টা

আজকের কুম্ভ রাশিফল
ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত নিন। আজ কোনও ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভাল। চাকুরিজীবীরা অফিসে নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ৩টা ৪৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মীন রাশিফল
ঘরের পরিবেশ খুব ভাল থাকবে। ব্যবসায় ভাল লাভ হবে। আপনার কোনও স্থগিত পরিকল্পনা এগিয়ে যেতে পারে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, June 3, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion