Ajker Rashifal (03 July 2023): ব্যয় বাড়বে বৃশ্চিকের, মকরের ক্যারিয়ারে উন্নতি, পড়ুন আজকের রাশিফল

সোমবার, ৩ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 03 July 2023

আজকের মেষ রাশিফল
আজ বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনার কথাবার্তা ঠিক রাখুন। জীবনসঙ্গীর স্বাস্থ্য ভালো থাকবে না। এই সময় আপনার প্রিয়জনের সঠিক যত্নের প্রয়োজন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের বৃষ রাশিফল
লভ লাইফ খুব ভালো কাটবে। আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে বেলা ১২টা

আজকের মিথুন রাশিফল
আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনাকে খুব ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। লভ লাইফ ভালো কাটবে না। আপনার ব্যক্তিগত বিষয়ে তৃতীয় কোনও ব্যক্তিকে হস্তক্ষেপ করতে দেবেন না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের কর্কট রাশিফল
আজকের দিনটি খুব ভালো যাবে। মানসিকভাবে আপনি খুব ভালো থাকবেন। আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজ তা সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর ভালবাসা ও সহযোগিতা পাবেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ০৫

আজকের সিংহ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। আছ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে মনের কথা শেয়ার করার সুযোগ পাবেন। আপনাদের সম্পর্কের মধ্যে ভালবাসা এবং মাধুর্য বৃদ্ধি পাবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের কন্যা রাশিফল
সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। ব্যক্তিগত জীবনে কোনও বড় সমস্যার অবসান ঘটবে। প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আজ আপনি অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। লভ লাইফে প্রেম-ভালোবাসা থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: ভোর ৪টা থেকে ৬টা ৪৫

আজকের তুলা রাশিফল
আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আপনার খরচের নিয়ন্ত্রণ করতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৮টা

আজকের বৃশ্চিক রাশিফল
আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আর্থিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। খরচ বাড়তে পারে। লভ লাইফে স্থিতিশীলতা থাকবে। যদি আপনার সঙ্গীকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটি ভালো। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের ধনু রাশিফল
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভালো যাবে। পরীক্ষায় অসাধারণ সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে দুপুর ৩টা

আজকের মকর রাশিফল
আজ ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আর্থিক বিষয়ে একেবারেই তাড়াহুড়ো করবেন না। আপনার সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের কুম্ভ রাশিফল
বাড়িতে যদি কোনও বয়স্ক সদস্য থাকে, তবে আজ তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন। যে কারণে আপনি খুব চিন্তিত থাকবেন। খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ২০

আজকের মীন রাশিফল
আজকের দিনটি খুব ভালো যাবে। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। আজ আপনি নিজের জন্য কিছু কেনাকাটাও করবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, July 3, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion