Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: বুধবার আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 3 জানুয়ারী 2024
Ajker Rashifal, 03 January 2024: বুধবার, ৩ জানুয়ারী কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে না। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের বাদ-বিবাদে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিশাল ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়বে। আর্থিক অবস্থার উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। পিতার স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: ভোর ৪টে থেকে ৮টা ৪৫
আজকের বৃষ রাশিফল
আজ আপনি কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন। মা-বাবার কাছ থেকে কিছু উপকারী পরামর্শও পেতে পারেন। অফিসে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। ব্যবসায় মোটামুটি লাভ হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের মিথুন রাশিফল
অফিসে কাজের চাপ বাড়তে পারে। পার্টনারশিপ ব্যবসায় ভালো লাভ হবে। ব্যবসায় উন্নতি করার ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। আয় ভালো হবে, তবে হঠাৎ ব্যয় বৃদ্ধির কারণে আপনার উদ্বেগ বাড়তে পারে। পরিবারের কারুর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। থাইরয়েডের সমস্যা থাকলে নিয়মিত ওষুধ খাওয়া জরুরি।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা ২০
আজকের কর্কট রাশিফল
শিক্ষার্থীদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। বেসরকারি চাকুরিজীবীদের এই সময়ে কাজের প্রতি গাফিলতি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি যাবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো যাবে। অনেকদিন পর আপনারা একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৭টা
আজকের সিংহ রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো যাবে না। অফিসে একের পর এক মিটিংয়ে যোগ দিতে হবে। আপনি আপনার মুলতুবি কাজগুলি নিয়ে খুব চিন্তিত থাকবেন। ব্যবসায়ীদের তাদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আইনি বিষয়ে অবহেলা না করাই ভালো। আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৭টা
আজকের কন্যা রাশিফল
আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। ব্যবসায়ীরা আজ বড় ডিল করার সুযোগ পাবেন। আপনাকে খুব ভেবেচিন্তে কথাবার্তা বলার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ প্রচুর অর্থ ব্যয় হতে পারে। পিতা-মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তাঁদের সাহায্যে আপনার কোনও মুলতবি কাজও সম্পন্ন হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: দুপুর ১টা ৪৫ থেকে বিকেল ৪টে
আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাওয়ার যোগ রয়েছে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আপনি আপনার পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। প্রেম জীবনে নতুন মোড় আসতে পারে। আপনি আপনার সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন। আজ আপনি কোনও ইনফেকশন বা অ্যালার্জিতে ভুগতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ৯টা
আজকের বৃশ্চিক রাশিফল
শিক্ষার্থীদের আজকের দিনটি ভালো যাবে না। পড়াশোনায় মন বসবে না। প্রিয়জনকে সময় দেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে পিতা-মাতার প্রতি আপনার দায়িত্বকে উপেক্ষা করবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে, বকেয়া টাকা না পাওয়ার কারণে আপনি বেশ চিন্তিত থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্যের হঠাৎ অবনতির সম্ভাবনা রয়েছে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা
আজকের ধনু রাশিফল
অফিসে নিজের কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সমস্ত কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন। আজ যদি কোনও কাজ অসম্পূর্ণ থেকে যায়, তাহলে বস আপনার ওপর রেগে যেতে পারেন। যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, আজ তাঁরা কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তার সাহায্যে সাফল্য অর্জন করতে পারেন। লভ লাইফ ভালো কাটবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। কেউ কেউ আজ আপনার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করতে পারে। সুস্থ থাকতে রোজ শরীরচর্চা ও মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ১৫
আজকের মকর রাশিফল
ল্যাপটপ, টিভি, কম্পিউটার, মোবাইলের ব্যবহার কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় চোখের সমস্যা দেখা দিতে পারে। আজ আপনি অর্থ উপার্জনের ভালো সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের অন্যের পরামর্শে বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর মেজাজ আজ ভালো থাকবে না। কোনও বিষয় নিয়ে আপনাদের মধ্যে তর্ক হতে পারে। আজ আপনাকে কাজের জন্য যাত্রা করতে হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৭টা ২৫ থেকে ১১টা
আজকের কুম্ভ রাশিফল
শিক্ষার্থীদের আজকের দিনটি ভালো যাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে না। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ না করলেই ভালো হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়িতে কিছু অতিথি আসতে পারে। অফিসের পরিবেশ ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ৩টে থেকে ৫টা
আজকের মীন রাশিফল
চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করলে ভবিষ্যতে অনুতপ্ত হবেন। ব্যবসায়ীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তবে আপনি আপনার বুদ্ধি এবং আত্মবিশ্বাসের ভিত্তিতে সব সমস্যা কাটিয়ে উঠতে সফল হবেন। বন্ধুদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তার বলুন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আপনার খরচ কমানো উচিত। আর্থিক লেনদেনও খুব ভেবেচিন্তে করুন। আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে ১০টা ১০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
