Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 03 ফেব্রুয়ারি 2023

শুক্রবার ০৩ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 03 February 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

আজ আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। আপনার কঠোর পরিশ্রম সফল হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। সুস্থ-সবল থাকতে প্রতিদিন যোগাসন ও মেডিটেশন করুন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২

শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

স্বাস্থ্য ভালো থাকবে না। আজ আপনার স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। অফিসে বস আপনার কাজ নিয়ে বেশ সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের ভালো লাভ পেতে হলে তাদের ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করতে হবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: ভোর ৪টা থেকে ১১টা

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

লভ লাইফ খুব ভালো কাটবে। প্রতিদিন দেরি করে অফিসে পৌঁছানোর অভ্যাসের কারণে আজ আপনি সমস্যায় পড়বেন। বস আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

চাকুরিজীবীরা আজ সমস্যায় পড়বেন। অবহেলা করলে আপনার চাকরি নিয়ে টানাটানি হতে পারে। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার পেশীতে কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৫টা

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

অফিসে আপনার আচরণ ঠিক রাখুন। বিদেশী কোম্পানির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ ছোটোখাটো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৩৬

শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে ৯টা ৫৫

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

চাকুরিজীবীরা আজ সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদের আর্থিক ক্ষেত্রে কোনও ধরণের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক অবস্থা মজবুত থাকবে। আজ আপনি আর্থিক লেনদেনও করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। হঠাৎ কাজের চাপ বাড়তে পারে। আপনি বেশ ক্লান্ত এবং স্ট্রেস ফিল করতে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আজ আপনার পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

মানসিকভাবে আপনি খুব ভালো বোধ করবেন এবং আপনার সব সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। আয়ের নতুন উৎস পেতে পারেন। অফিসের সব কাজ সময়মতো সম্পূর্ণ করুন। কোনও কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত রাখবেন না। ব্যবসায়ীদের মুনাফা অর্জনের জন্য শর্টকাট পথ অনুসরণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় তারা বড় সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য খুব ভালো থাকবে।

শুভ রং: পীচ

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ২০

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

আজ বাড়ির কোনও সদস্যের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। চাকুরিজীবীরা আজ কোনও ভালো খবর পেতে পারেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। তবে অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না। মানসিক চাপ বাড়ার কারণে আপনি আজ শারীরিকভাবেও ভালো বোধ করবেন না।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা ২০

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তবে আজ তা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। যে কারণে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। অফিসে কাজের চাপ থাকবে। ব্যবসায়ীরা আজ নতুন ব্যবসার প্রস্তাব পেতে পারেন। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: সকাল ৪টা ২৫ থেকে ১০টা

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

এই রাশির শিক্ষার্থীদের তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার সময়ের সদ্ব্যবহার করুন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। অফিসে বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। বড় ব্যবসায়ীদের আজ খুব সাবধানে থাকতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৮টা ৩৫

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। ভালো লাভ হতে পারে। সরকারি চাকুরিজীবীদের ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তারা উচ্চ পদও পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে আউটিং, শপিং-এ যেতে পারেন। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৫টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, February 3, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion