Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজ সারাদিন? দেখুন ০৩ ফেব্রুয়ারির রাশিফল
আজ আপনার ভাগ্যে কী আছে? জানতে দেখুন দৈনিক রাশিফল।


মেষ রাশি
ব্যবসা সংক্রান্ত আর্থিক লেনদেন করার সময় সতর্ক থাকুন। একটু অসাবধান হলে আপনার বড় ক্ষতি হতে পারে। আপনি যদি সম্প্রতি একটি নতুন কাজ শুরু করেছেন, তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়িক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিন। চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। অফিসে আপনাকে কোনও কঠিন কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে, আপনি যদি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে আপনার কাজ করেন, তাহলে অবশ্যই সাফল্য পাবেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। অর্থের দিক থেকে আজকের দিনটি ব্যয়বহুল হতে চলেছে। সুস্থ থাকতে হলে সিগারেট ও অ্যালকোহল থেকে দূরে থাকুন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

বৃষ রাশি
চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। ব্যবসায়ীরা মোটামুটি লাভ করতে পারেন। তাড়াহুড়ো করে কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করছেন, তাহলে আপনাকে আরও সতর্ক থাকতে হবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। যদিও আপনাদের মধ্যে বড় ঝামেলা হবে না। অর্থের অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

মিথুন রাশি
সকলের সঙ্গে ভদ্র ব্যবহার করুন। ব্যবসায়ীদের শর্টকাট পথ অনুসরণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। দ্রুত লাভের জন্য ভুল পথ অনুসরণ করলে লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের এই সময়ে কোনও ধরনের পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। আজ আপনার পায়ে ব্যথা হতে পারে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ৮টা

কর্কট রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। আপনি যদি খুব অসাবধান হন, তাহলে আপনার স্বাস্থ্যের অনেক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের যাত্রা করতে হতে পারে। আপনার যাত্রা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসায়ীদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনার কোনও কাজে যদি সরকারি বাধা থাকে, তাহলে আজ আপনার সমস্যার সমাধান হতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে। অর্থের ব্যাপারে কোনও তাড়াহুড়ো করবেন না, বিশেষ করে ভাবনা-চিন্তা না করে কোনও আর্থিক লেনদেন না করাই ভালো।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১২টা ৫০

সিংহ রাশি
আপনি যদি অবিবাহিত হন এবং জীবনসঙ্গী খুঁজছেন, তাহলে আজ আপনার জন্য ভালো বিয়ের প্রস্তাব আসতে পারে। আপনি আপনার পছন্দের জীবনসঙ্গী পেতে পারেন। প্রেম-ভালোবাসার দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে যথেষ্ট সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। ব্যবসায়ীদের ট্যাক্সের ক্ষেত্রে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

কন্যা রাশি
চাকুরিজীবীরা আজ স্বস্তি পেতে পারেন। ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি ভালো থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: ভোর ৪টা ২৫ থেকে দুপুর ২টা ১৫

তুলা রাশি
চাকুরিজীবীরা ভালো ফলাফল পেতে পারেন। আপনার আয় বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থের অভাবে আটকে থাকা আপনার কোনও কাজ, আজ সম্পন্ন হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি আপনার জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। বাড়ির বড়দের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে, বিশেষ করে বাবা-মা আপনার উপর খুব খুশি হবেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। তবে অতিরিক্ত ব্যয় না করাই ভালো, অন্যথায় আগামী দিনে সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের কোনও সমস্যা হলে, দ্রুত একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ৩টা ১৫

বৃশ্চিক রাশি
অফিসের পরিবেশ আজ ভালো থাকবে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে না। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। এই সময়টি বড় কিছু কেনাকাটা করার জন্য উপযুক্ত নয়। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা ২০

ধনু রাশি
সম্পত্তি সংক্রান্ত কোনও সমস্যার সমাধান হওয়ায় আপনি আজ দারুণ স্বস্তি পেতে পারেন। শীঘ্রই বড় আর্থিক লাভ হতে পারে। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা করতে হতে পারে। সরকারি চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটতে চলেছে। আপনার উপর কাজের চাপ বেশি থাকবে। আপনাকে খুব শান্ত মনে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট আপনাকে প্রতিকূলতার মধ্যেও সাহসী রাখবে। আপনি যদি আজ কোনও বড় সিদ্ধান্ত নেন, তবে আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। আপনার যদি আলসারের সমস্যা থাকে, তাহলে অতিরিক্ত তৈলাক্ত ও মশলাদার খাবার খাওয়া এড়িয়ে চলুন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ৩০

মকর রাশি
স্টেশনারি, মুদি, কাঠ, লোহা, প্লাস্টিক ইত্যাদির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব লাভজনক হতে পারে। আপনার ব্যবসা বৃদ্ধি পাবে এবং আপনি ভালো লাভও করতে পারেন। বড় ব্যবসায়ীদেরকে তাদের কর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা আজ ভালো খবর পেতে পারেন। শীঘ্রই আপনার পছন্দমতো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থের দিক থেকে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। পারিবারিক জীবন সুখের হবে। মা বা বাবার স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ দূর হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

কুম্ভ রাশি
সম্ভব হলে আজ নিজের জন্য সময় নিন। বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটান বা বেড়াতে যান। এতে আপনি খুব ফ্রেশ ফিল করবেন। চাকরি হোক বা ব্যবসা, আজকের দিনটি মোটামুটি কাটবে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। বড় ভাই বা বোনের সহযোগিতা পাবেন। সন্তানদের শিক্ষার বিষয়ে আজ আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি তেমন ভালো কাটবে না। আজ আপনার সর্দি, ফ্লু, কাশি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা

মীন রাশি
চাকুরিজীবীরা সমস্ত কাজ যত্ন সহকারে করার চেষ্টা করুন। আজ বসের চোখ আপনার উপর থাকবে। আপনি যদি বিদেশী কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন, তাহলে শীঘ্রই আপনি ভালো ফল পেতে পারেন। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ঘরের পরিবেশ ভালো থাকবে না। তর্ক-বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনার ত্বকের সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে ১০টা
Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।



Click it and Unblock the Notifications