Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজ সারাদিন আপনার কেমন কাটবে? দেখুন ০৩ এপ্রিলের রাশিফল
আজ কোন কোন রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন এবং কাদের ইচ্ছা পূরণ হবে? জানতে দেখুন আজকের রাশিফল।


মেষ রাশি
চাকুরিজীবীদের অফিসে খুব অ্যাকটিভ হতে হবে। ব্যবসায়ীদের আজ কোনও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। অর্থ প্রাপ্তি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। আপনি আজ ধর্মীয় স্থানেও যেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

বৃষ রাশি
ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ আপনি বোনাস পেতে পারেন। ছোটো ব্যবসায়ীরা আজ ভাল লাভ করতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। লিভারের রোগ থাকলে খাওয়াদাওয়ার প্রতি অবহেলা করবেন না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৯টা ৩০

মিথুন রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। তাঁরা নতুন কিছু শিখতে পারবেন, পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজে কাগজপত্রের সমস্যা হতে পারে। মায়ের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে দুপুর ২টা

কর্কট রাশি
আজ চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকবে। তবে আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। ব্যবসায়ীরা আজ ভাল লাভ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে বিতর্ক করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনার বাড়ির শান্তি নষ্ট হতে পারে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

সিংহ রাশি
আজ আপনি পুরানো বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। আপনি ভাগ্যের সঙ্গ পাবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে চমৎকার সারপ্রাইজ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: সকাল ৭টা ৪৫ থেকে বিকেল ৪টা ৩০

কন্যা রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে না। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার করা কাজে অনেক ভুল ধরতে পারেন। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা হতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ০৫

তুলা রাশি
দিনের শুরুটা ভাল হবে না, অনেক নেতিবাচক চিন্তা আপনার মনে আসতে পারে, কাজে মন বসবে না। বাড়ির পরিবেশ স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। আজ আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ৩টা ১৫

বৃশ্চিক রাশি
জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা বাড়তে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে বিবাদ বড় লড়াইয়ে পরিণত হতে পারে। বাড়ির কারুর স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়বে। ওষুধ ও ডাক্তারের পেছনে অনেক টাকা খরচ হতে পারে। চাকুরিজীবীদের দিনটি ভাল কাটবে না। ব্যবসায়ীরা আজ ভাল লাভ করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: ভোর ৪টা ৫০ থেকে দুপুর ১২টা ০৫

ধনু রাশি
স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। পর্যাপ্ত বিশ্রাম করুন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরের পরিবেশ আজ ভাল থাকবে না। ব্যস্ততার কারণে আপনি আপনার প্রিয়জনের জন্য সময় বের করতে পারবেন না। তাই বাড়ির লোক আপনার ওপর রাগ করতে পারেন। যাঁদের দেরিতে অফিস পৌঁছানোর অভ্যাস আছে, তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাসটি বদলান। ব্যবসায়ীরা আজ নতুন অর্ডার পেতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ৩টা ৪০

মকর রাশি
ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল স্টুডেন্টদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা সাফল্য পেতে পারে। যাঁরা সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছেন, তাঁরা প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীদের আজ আর্থিক লেনদেনের সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। বাড়ির সদস্যদের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে রাত ৯টা

কুম্ভ রাশি
অফিসে কাজের চাপ আজ হালকা হবে। আপনি সহকর্মীদের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। আপনি যদি চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করেন, তবে শীঘ্রই একটি ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা আজ বড় আর্থিক লেনদেনের সুযোগ পেতে পারেন। শীঘ্রই আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ঘরের পরিবেশ খুব ভাল থাকবে। যাঁরা একটানা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন, তারা চোখের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

মীন রাশি
আজ কেউ আপনার সম্পর্কে ভুল কথা রটিয়ে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। শীঘ্রই আপনি সাত পাকে বাঁধা পড়তে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটতে পারে। চাকুরিজীবীদের কাজ মুলতুবি না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা ব্যয় কমান। আপনার মানসিক চাপ বাড়তে পারে, যে কারণে আজ আপনার স্বাস্থ্যও ভাল থাকবে না।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে সন্ধ্যা ৬টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications