Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 02 সেপ্টেম্বর 2023

Ajker Rashifal: শনিবার, ২ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 02 September 2023

আজকের মেষ রাশিফল

আজ কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় বেশি তাড়াহুড়ো করবেন না, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের কাছ থেকে স্নেহ ও ভালবাসা পাবেন। আজ আপনি আপনার ভাই বা বোনের কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার আয় বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা

আজকের বৃষ রাশিফল

আজ আর্থিক ক্ষতি হতে পারে। অফিসে বসের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন। ব্যবসায় ভাল লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটাতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: 8
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৪০

আজকের মিথুন রাশিফল

আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল ব্যবহার করুন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: বেলা ১১টা ১০ থেকে দুপুর ২টা ২৫

আজকের কর্কট রাশিফল

লভ লাইফ ভাল কাটবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আপনি পুরানো ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। চাকুরিজীবীদের আজ সময়মতো সব কাজ সম্পন্ন করতে হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে বিকেল ৪টা ৩০

আজকের সিংহ রাশিফল

জীবনসঙ্গীর মেজাজ ভাল থাকবে না। ছোটোখাটো বিষয়ে তিনি আপনার উপর রেগে যেতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। অফিসে আপনার কোনও কাজ স্থগিত রাখবেন না, অন্যথায় উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার উপর ক্ষুব্ধ হতে পারেন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ১৫

আজকের কন্যা রাশিফল

স্বাস্থ্য ভাল থাকবে না। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। বিদেশে চাকরি করতে চাইলে আপনার প্রচেষ্টা আরও বাড়াতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের তুলা রাশিফল

দাম্পত্য জীবনে অশান্তি চলবে। জীবনসঙ্গীর খারাপ ব্যবহার আপনাকে দুঃখ দিতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২৫

আজকের বৃশ্চিক রাশিফল

আজ আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। চাকুরিজীবীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পাবেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা

আজকের ধনু রাশিফল

আজকের দিনটি মোটামুটি যাবে। কাজের ব্যাপারে আপনার উদ্বেগ বাড়তে পারে। তবে অযথা দুশ্চিন্তা এড়িয়ে চলুন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। আজ আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১১টা ৩০ থেকে দুপুর ৩টা

আজকের মকর রাশিফল

আজ আয়ের চেয়ে খরচ বেশি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না। তাই খুব সাবধানে থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ২০

আজকের কুম্ভ রাশিফল

অসহায় ব্যাক্তিদের সহায়তা করুন। হয়তো আপনার ছোটো সাহায্য তাদের বড় সমস্যার সমাধান করতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তা পাবেন। পার্টনারশিপ ব্যবসায় ভাল লাভ হবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে দুপুর ১২টা ২০

আজকের মীন রাশিফল

দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। অফিসের পরিস্থিতি ঠিক থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টা ৩০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, September 2, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion