Ajker Rashifal: আজকের দিনটি কেমন কাটবে? দৈনিক রাশিফল 02 অক্টোবর 2023

Ajker Rashifal, 02 October 2023: সোমবার, ২ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 02 October 2023

আজকের মেষ রাশিফল

এই সময় পার্টনারশিপে কোনও নতুন কাজ শুরু করবেন না। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৯টা ১৫

আজকের বৃষ রাশিফল

পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। পরিবারের সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্যের অভাব হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। অর্থ লাভ হবে। স্বাস্থ্য আজ ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে ১১টা ২০

আজকের মিথুন রাশিফল

চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল যাবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ খরচ কম হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

আজকের কর্কট রাশিফল

লভ লাইফ ভাল কাটবে। আজ আপনি আপনার সঙ্গীর কাছে প্রতিশ্রুতি দিতে পারেন। আজকের দিনটি এই রাশির বিবাহিতদের খুব ভাল যাবে। অর্থ সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে। অর্থ উপার্জনের ভাল সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা ৫০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের সিংহ রাশিফল

অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্ব্যবহার আপনার সমস্যা বাড়িয়ে দিতে পারে। অনেক ধরনের নেতিবাচক চিন্তা আপনার মাথায় আসবে। আপনাকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের থেকে ভাল হবে। তবে ভেবেচিন্তে ব্যয় করুন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বেলা ১২টা থেকে ২টো ৪৫

আজকের কন্যা রাশিফল

দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। এই রাশির নববিবাহিত দম্পতিদের জন্য আজ একটি বিশেষ দিন হতে চলেছে। ব্যবসায়ীদের সব কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। চাকুরিজীবী জাতকদের সব কাজ সময়মতো সম্পন্ন হবে। আজ খরচ বাড়বে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ০৫

আজকের তুলা রাশিফল

আপনার কথাবার্তা ও আচরণ ঠিক রাখুন। কোর্ট-কাছারির মামলায় সাফল্য পেতে পারেন। আজ আপনার সবচেয়ে বড় দুশ্চিন্তা দূর হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে আপনাকে ব্যয় কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার উপর দায়িত্ব বেশি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৭টা ১০ থেকে বেলা ১২টা

আজকের বৃশ্চিক রাশিফল

ব্যবসায়ীরা আজ কোনও বড় ডিল করার সুযোগ পেতে পারেন। শীঘ্রই আপনার ব্যবসায় বড় পরিবর্তন আসবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আপনার আয় বাড়তে পারে, তবে আপনাকে আপনার আর্থিক সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের ধনু রাশিফল

ক্যারিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনি যদি সম্পত্তি, বাড়ি কেনার পরিকল্পনা করছেন, তবে আজ আপনার পরিকল্পনা এগিয়ে যেতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫

আজকের মকর রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি ভাল যাবে। অফিসে আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। আজ আপনার উন্নতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৫টা থেকে ১০টা

আজকের কুম্ভ রাশিফল

যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের আজকের দিনটি খুব ভাল যাবে। কোনও সুখবর পেতে পারেন। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আজ আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অর্থের অভাবে আটকে থাকা কাজও শেষ হবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। আপনি আপনার প্রিয়জনের ভালবাসা এবং সহযোগিতা পাবেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা ০৫

আজকের মীন রাশিফল

আপনার সমস্ত সিদ্ধান্ত নিজেই ভেবেচিন্তে নেওয়ার চেষ্টা করুন। অন্যকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকুন। আজ আপনার কাজে মন বসবে না। সময়ের সদ্ব্যবহার করুন এবং সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করুন, অন্যথায় আপনার ক্যারিয়ারে বাধা পড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টে ২০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, October 2, 2023, 7:45 [IST]
X
Desktop Bottom Promotion