Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 2 নভেম্বর 2023
Ajker Rashifal, 02 November 2023: বৃহস্পতিবার, ২ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। আজ কাউকে টাকা ধার দেবেন না, অন্যথায় আপনার অর্থ দীর্ঘ সময় আটকে যেতে পারে। অফিসে আপনাকে কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। মনোযোগ দিয়ে সব কাজ করুন। ব্যবসায় ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর মেজাজ আজ ভালো থাকবে না। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৮টা
আজকের বৃষ রাশিফল
আজ আপনি খুব ফিট এবং সক্রিয় থাকবেন। অফিসে বস আপনার উপর মুগ্ধ হবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। অর্থের অভাবে যদি আপনার কোনও কাজ আটকে থাকে, তবে তা আজ শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো যাবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে পারে। প্রিয়জনের জন্য দামী উপহার কিনতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের মিথুন রাশিফল
অফিসের কাজে দেরি করলে সমস্যায় পড়বেন। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার উপর খুব অসন্তুষ্ট হবেন। কাজে এভাবে ভুল করতে থাকলে ক্যারিয়ারে বাধা পড়তে পারে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের কর্কট রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। বেকার জাতকরা চাকরি পেতে পারেন। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পাবেন। ভবিষ্যতে এর থেকে ভালো লাভ হতে পারে। আজ পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। ক্রোধের বশে এমন কিছু করবেন না যাতে আপনি ভবিষ্যতে অনুতপ্ত হন। শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনি নিজের জন্য অনেক কেনাকাটা করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা
আজকের সিংহ রাশিফল
আজ আপনার কোনও বন্ধু বা আত্মীয় আপনার কাছে সাহায্য চাইতে পারে। আপনার সাহায্য কারুর বড় সমস্যার অবসান ঘটাবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। অফিসে মহিলা সহকর্মীদের সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলুন, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদের কোর্ট-কাছারির বিষয়ে অসতর্ক না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আইনজীবীর কাছ থেকে আইনি পরামর্শ নেওয়ার জন্য দিনটি ভালো। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আজ আপনার মাথাব্যথা ও ক্লান্ত।বোধ হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৬টা ৩০ থেকে ১০টা ৪৫
আজকের কন্যা রাশিফল
আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আর্থিক সংকটে পড়তে পারেন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট হবেন। ব্যবসায় মোটামুটি লাভ হবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা পার্টনারের সঙ্গে বিবাদে জড়াবেন না। তাহলে আপনারই ক্ষতি হবে। বাড়ির পরিবেশ ঠিক থাকবে। আপনাকে আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা
আজকের তুলা রাশিফল
অনেক দিন পর আজ আপনি নিজের জন্য সময় পাবেন। বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে পারেন। মানসিকভাবে খুব ভালো বোধ করবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে এবং আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর কোনও কথা আপনার মনে আঘাত দিতে পারে। চাকরি পরিবর্তন করার এটাই সঠিক সময়। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা
আজকের বৃশ্চিক রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। তবে খুব শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আজ খরচ বাড়বে। অফিসে সহকর্মীদের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করবেন না, অন্যথায় আপনি হতাশ হবেন। আপনার কাজগুলি নিজে করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের খুব সতর্ক থাকতে হবে। প্রতিপক্ষরা আপনার কোনও কাজে বাধা দিতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টে
আজকের ধনু রাশিফল
লভ লাইফে নতুন মোড় আসবে। আপনার লভ রিলেশন পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারে। এই রাশির বিবাহিত জাতকদেরও আজকের দিনটি খুব ভালো যাবে। প্রিয়জনের বুদ্ধিতে আপনার কোনও বড় সমস্যার সমাধান হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি শারীরিক ও মানসিকভাবে খুব ভালো বোধ করবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা
আজকের মকর রাশিফল
অফিসের পরিবেশ ভালো থাকবে না। বসের মেজাজ খুব খারাপ থাকতে পারে। ছোটোখাটো ভুলের জন্য বসের বকা শুনতে পারেন। ব্যবসায় উন্নতি হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে আপনাকে ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাবার সঙ্গে আপনার মতভেদ হতে পারে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সম্পর্কে তিক্ততা আসতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টে থেকে দুপুর ২টো
আজকের কুম্ভ রাশিফল
শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করার জন্য আজকের দিনটি শুভ। আশানুরূপ ফল পেতে পারেন। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁদের প্রচেষ্টা আরও বাড়াতে হবে। কঠোর পরিশ্রম করলে শীঘ্রই সফলতা পাবেন। ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকলে, আজ তার কিস্তি পরিশোধে সমস্যায় পড়তে পারেন। আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনার প্রিয়জন খুব রোমান্টিক মেজাজে থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের মীন রাশিফল
অফিসে আপনার অবস্থান আরও শক্তিশালী হবে। আজ আপনি সব কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার বাড়িতে পূজাপাঠ ও যজ্ঞের আয়োজন হতে পারে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। বাড়িতে যদি কোনও বিবাহযোগ্য সদস্য থাকে, তাহলে তাঁর জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টো
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
