Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 02 মে 2023

মঙ্গলবার, ২ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল। এখানে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 02 May 2023

আজকের মেষ রাশিফল
ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। অফিসে আপনার গাফিলতির কারণে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বস আপনার উপর খুব রেগে যাবেন। এভাবে বারবার ভুল করতে থাকলে চাকরি নিয়ে টানাটানি হতে পারে। ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা ৪৫ থেকে দুপুর ১টা ১৫

আজকের বৃষ রাশিফল
ব্যবসায়ীরা কোথাও বিনিয়োগ করে থাকলে, তা থেকে দ্বিগুণ লাভ হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। কোনও ভালো খবর পেতে পারেন। আজ আপনি প্রমোশন লেটার পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ আপনি খুব রোমান্টিক মুডে থাকবেন এবং একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আপনি ফুড পয়জনিং-এ ভুগতে পারেন। বাইরের খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের মিথুন রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। সরকারি চাকুরিজীবীদের উপর কাজের দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। অর্থ উপার্জনের ভালো সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বেলা ১১টা ২৫ থেকে দুপুর ২টা

আজকের কর্কট রাশিফল
শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাদের ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। আপনার উপর দায়িত্ব বাড়তে পারে, তবে সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৬টা ৩৫ থেকে সকাল ১০টা

আজকের সিংহ রাশিফল
ব্যবসায়ীদের ভালো লাভ হবে। চাকুরিজীবীরাও ভালো ফল পেতে পারেন। অফিসে আপনার পারফরম্যান্সে বস খুব খুশি হবেন। পারিবারিক জীবন সুখে, শান্তিতে কাটবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

আজকের কন্যা রাশিফল
চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে না। কাজে বাধা পড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ১টা ০৫ থেকে দুপুর ২টা ২৫

আজকের তুলা রাশিফল
ব্যবসায়ীরা নতুন ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। চাকুরিজীবীরা সুখবর পেতে পারেন। অর্থের দিক দিয়ে দিনটি ভালো যাবে না। আর্থিক সংকটে পড়তে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃশ্চিক রাশিফল
কাজের ব্যস্ততার কারণে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। যে কারণে আপনি খুব ক্লান্ত বোধ করবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয় বৃদ্ধি হতে পারে। আজ বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৭টা ১০থেকে ১১টা ২০

আজকের ধনু রাশিফল
জমি ও বাড়ি সংক্রান্ত বড় লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি ঝামেলা মুক্ত হতে পারেন। সরকারি চাকুরিজীবীরা অফিসে অনেক সম্মান পাবেন। ব্যবসায়ীরা প্রয়োজনের থেকে বেশি টাকা লোন নেবেন না, অন্যথায় ভবিষ্যতে আপনার উপর চাপ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টা

আজকের মকর রাশিফল
লভ লাইফে সমস্যা দেখা দেবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে নিজেদের কথাবার্তা ও আচরণ ঠিক রাখুন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টা থেকে ১১টা

আজকের কুম্ভ রাশিফল
আজ আপনাকে কাজের জন্য দীর্ঘ যাত্রা করতে হতে পারে। সমস্ত গুরুত্বপূর্ণ নথিগুলি আপনার কাছে রাখতে ভুলবেন না, অন্যথায় আপনার যাত্রা করা বৃথা হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। যদি কোনও সম্পত্তি কিনতে বা বিক্রি করতে চান, তবে ভালো সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ৪৫

আজকের মীন রাশিফল
চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, তা হলে প্রতারিত হতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ১টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, May 2, 2023, 6:00 [IST]
X
Desktop Bottom Promotion