Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন যাবে আজকের দিন? দেখুন ০২ মে-এর রাশিফল
আজকের দিনটি আপনার কেমন কাটবে? জানতে দেখুন দৈনিক রাশিফল।


মেষ রাশি
বস অফিসে আপনার কাজের পর্যালোচনা করতে পারেন, তাই আজ নিজের কাজের দিকে মনোযোগ দিন। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি অর্থ সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ থাকবে। ঘরে নতুন কোনও সদস্য প্রবেশ করতে পারে। লভ লাইফ ভালই কাটবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। অত্যধিক মানসিক চাপ নেওয়া আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে বেলা ১২টা

বৃষ রাশি
বাড়ির কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। অফিসে অমীমাংসিত কাজ বাড়তে পারে। আজ বস আপনার উপর অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীরা অর্থের ক্ষেত্রে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। মানসিকভাবে আপনি আজ ভাল বোধ করবেন না, পাশাপাশি আপনার শারীরিক ক্লান্তিও বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

মিথুন রাশি
আপনি আজ মানসিকভাবে খুব দুর্বল বোধ করবেন। চাকুরিজীবীদের অফিসে পারফরম্যান্স আরও ভাল করতে হবে। অর্থের দিক থেকে দিনটি ভাল যাবে। আজ আপনার ইউরিন সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

কর্কট রাশি
আপনার আয় বৃদ্ধি হতে পারে। অর্থ সংক্রান্ত কোনও কাজও আজ করতে পারেন। চাকুরিজীবীরা বসের সাপোর্ট পাবেন। আপনার পারফরম্যান্স উন্নত হতে পারে। যাঁরা ব্যবসা করছেন তাঁরা আজ ভাল লাভ করবেন, বিশেষ করে ছোটো ব্যবসায়ীদের আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনভর ক্রেতাদের আনাগোনা থাকবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে। বড় ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

সিংহ রাশি
চাকুরিজীবীরা তাঁদের প্রতিভা দেখানোর ভাল সুযোগ পেতে পারেন। শীঘ্রই আপনার পদোন্নতি হতে পারে। সরকারি চাকুরিজীবীদের কাজের প্রতি অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। এছাড়াও, আপনার চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। বেশি রাত জাগা এড়িয়ে চলুন, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

কন্যা রাশি
সন্তান সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়াতে হতে পারে। চাকুরিজীবীদের কাজে মন দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থের অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে, বাসি খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

তুলা রাশি
আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য শুভ হবে। আপনার টাকা যদি অনেকদিন ধরে কোথাও আটকে থাকে, তাহলে আজ আপনি তা পেতে পারেন। ভবিষ্যতে তাড়াহুড়ো করে আর্থিক লেনদেন করবেন না। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটবে। আপনার ক্রমবর্ধমান মানসিক চাপের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি
আজ অফিসে কোনও কাজ অসম্পূর্ণ না রাখলেই ভাল হবে। আজ যদি আপনার কোনও কাজ অসম্পূর্ণ থেকে যায়, তবে তা আপনার অগ্রগতিতে খারাপ প্রভাব ফেলবে। ব্যবসায়ীদের আজ বিবাদে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, নইলে আপনি আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার জীবনসঙ্গীর পূর্ণ সাপোর্ট পেতে পারেন। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। যাঁদের লিভারের সমস্যা আছে, আজ তাঁদের সমস্যা বাড়তে পারে।
শুভ রং: আকাশ
ভাগ্যবান সংখ্যা: 44
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

ধনু রাশি
আজ প্রচুর ব্যয় হতে পারে। যদি কিছুদিন ধরে আপনার স্বাস্থ্য ভাল না থাকে, তাহলে আজ অবশ্যই ডাক্তার দেখান।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

মকর রাশি
যাঁরা অনলাইন ব্যবসা করছেন, তাঁরা আজ ভাল ফল পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে বড় সম্মান পেতে পারেন। আপনার ভাল পারফরম্যান্সের জোরে আজ আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পিতার সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। আজকের দিনটি এই রাশির বিবাহিতদের খুব ভাল কাটবে। থাইরয়েডের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন। সময়মতো ওষুধ খেতে থাকুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ১০টা

কুম্ভ রাশি
আজকের দিনের শুরুটা খুব ভাল হবে। পরিবারের থেকে মানসিক সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীকে অকারণে সন্দেহ করার অভ্যাসের কারণে আপনার দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। অর্থের দিক দিয়ে দিনটি ভালই কাটবে। তবে আপনাকে কোনও বড় খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

মীন রাশি
পিতার স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। আজ প্রচুর অর্থ ব্যয় হতে পারে। পুরানো কোনও ঋণ আজ শোধ করতে হতে পারে। অফিসে বসের মেজাজ ভাল থাকবে না। ব্যবসায়ীদের আজ কোনও নতুন কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications