Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন কাটবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 2 মার্চ 2023
বৃহস্পতিবার, ২ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকুন। অফিসে আপনি চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ঠিকভাবে কাজ না করলে চাকরি হারাতে হতে পারে। অর্থের ব্যাপারে ব্যবসায়ীদের খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

আজকের বৃষ রাশিফল
আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনার উপর দায়িত্ব বাড়বে। যে কারণে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আজ বড় কোনও খরচ হতে পারে। কাজের চাপ বৃদ্ধির কারণে আপনি খুব ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১টা ২৫ থেকে সন্ধ্যা ৬টা

আজকের মিথুন রাশিফল
আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনার সঞ্চিত অর্থ বৃদ্ধি হতে পারে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা আজ একটি বড় সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কর্কট রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনার বিতর্ক হতে পারে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনাদের মধ্যে দূরত্ব বাড়তে পারে। অফিসে মুলতুবি থাকা কাজের জন্য বস আপনার উপর খুব রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা

আজকের সিংহ রাশিফল
যাঁদের উচ্চ রক্তচাপ আছে, আজ তাঁরা খুব সতর্ক থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন। কর্মক্ষেত্রে সম্মান বাড়তে পারে। আপনার কঠোর পরিশ্রম সফল হবে। ব্যবসায়ীরা ভালো সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

আজকের কন্যা রাশিফল
অফিসে মিটিংয়ের ডাক আসতে পারে। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। আপনার বাড়িতে যদি কোনও বয়স্ক সদস্য থাকেন, তবে আজ তাঁর স্বাস্থ্যের অবনতি হতে পারে। আজ আপনি কোমর ব্যথায় ভুগবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

আজকের তুলা রাশিফল
ঘরোয়া কলহের অবসান ঘটবে। বাড়ির পরিবেশের উন্নতি হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসে আপনার কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ৩৫

আজকের বৃশ্চিক রাশিফল
পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলার সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। আজ আপনি স্বস্তি পাবেন। কর্মক্ষেত্রে দিনটি খুব ভালো কাটবে। আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আটকে থাকা টাকা ফেরত আসবে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণে হাঁপানি রোগীদের সমস্যা বাড়তে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ১২টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের ধনু রাশিফল
অফিসের সব কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। বস আপনার পারফরম্যান্সে খুব মুগ্ধ হবেন। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। ব্যবসায় উন্নতি হবে। ঘরের পরিবেশ ভালো থাকবে। খাদ্যাভ্যাসের গোলযোগের কারণে পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: ভোর ৪টা ১০ থেকে দুপুর ৩টা ৫০

আজকের মকর রাশিফল
ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। আজ আপনি তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। অফিসে দায়িত্ব বাড়তে পারে। আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়ঝাঁপ করতে হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২৫

আজকের কুম্ভ রাশিফল
আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। ব্যয় বৃদ্ধির কারণে আপনার সমস্যা বাড়তে পারে। অফিসে বস যদি আপনাকে কোনও কাজের দায়িত্ব দিয়ে থাকেন, সেটা মন দিয়ে করুন। ব্যবসায়ীদের এই সময়ে বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ বন্ধুদের সঙ্গে আনন্দ করার সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সকাল ৫টা ৪৫ থেকে দুপুর ১২টা ৩৫

আজকের মীন রাশিফল
বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে, যে কারণে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আর্থিক ক্ষেত্রে দিনটি খুব ভালো কাটবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আজ ব্যবসায়ীরাও ভালো সুযোগ পেতে পারেন। যাঁরা অনলাইনে ব্যবসা করছেন, তাঁদের কাজে গতি আসবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications